Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূলের ১০ এমপি-এমএলএ-র বিরুদ্ধে যৌন হিংসার মামলা, দেশে শীর্ষে বিজেপি, দ্বিতীয় কংগ্রস

লোকসভা ও রাজ্যসভার ৭৫৫জন সাংসদ এবং দেশের ৩৯৩৮জন বিধায়কের মধ্যে ১৫১ জনের বিরুদ্ধে যৌন নিপীড়ন-সহ নারী নির্যাতনের অভিযোগ আছে। তাদের মধ্যে ১৩৫জন বিধায়ক ও ১৬জন সাংসদ।

তৃণমূলের ১০ এমপি-এমএলএ-র বিরুদ্ধে যৌন হিংসার মামলা, দেশে শীর্ষে বিজেপি, দ্বিতীয় কংগ্রস

ফাইল ছবি।

শেষ আপডেট: 25 August 2024 11:27

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ও রাজ্যসভার ৭৫৫জন সাংসদ এবং দেশের ৩৯৩৮জন বিধায়কের মধ্যে ১৫১ জনের বিরুদ্ধে যৌন নিপীড়ন-সহ নারী নির্যাতনের অভিযোগ আছে। তাদের মধ্যে ১৩৫জন বিধায়ক ও ১৬জন সাংসদ। 

ভোট পর্যবেক্ষক সংস্থা অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফমর্স (এডিআর) প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে জানিয়েছে, অভিযোগের তালিকায় ধর্ষণের মতো গুরুতর অভিযোগও আছে দেশের আইন প্রণেতাদের বিরুদ্ধে। 

এডিআর প্রতিটি নির্বাচনের পরই এই জাতীয় পরিসংখ্যান প্রকাশ করে থাকে। তারা নতুন করে তথ্য প্রকাশ করেছে আরজি করের ঘটনার প্রেক্ষিতে গোটা দেশ সরব হওয়ায়। দাবি উঠেছে আরও কঠোর আইনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে চিঠি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে কঠোর আইন চেয়ে সরব হন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখা যাচ্ছে সংসদ, বিধানসভায় যারা আইন প্রণয়ন করেন সেই এমপি-এমএমএ-দের অনেকেই নারীর প্রতি জঘন্য আচরণে অভিযুক্ত। আবার সেই নেতাদেরই মানুষ বিপুল ভোটে জিতিয়েছে। 


এডিআর প্রকাশিত তথ্য অনুযায়ী, নারীর প্রতি যৌন নিপীড়ন এবং অন্যান্য অপরাধে যুক্ত থাকার মামলা সবচেয়ে বেশি আছে বিজেপির এমপি-এমএলএ-দের বিরুদ্ধে। দেশের শাসক দলের মোট ৫৪জন এই ধরনের অপরাধে অভিযুক্ত। দ্বিতীয় স্থানে আছে কংগ্রেস। ওই দলের ২৩জন এমপি-এমএলএ-র বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা চলছে। তেলুগু দেশম এবং আম আদমি পার্টির যথাক্রমে ১৭ এবং ১৩ জনের বিরুদ্ধে এই ধরনের অপরাধের মামলা আছে। এরপর আছে তৃণমূল। বাংলার শাসক দলের ১০জন এমপি-এমএলএ-র বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলা বিচারাধীন। বিহারের লালু প্রসাদের দল রাষ্ট্রীয় জনতা দলের পাঁচ আইন প্রণেতা এই ধরনের মামলায় অভিযুক্ত। 

এডিআর জানিয়েছে, দলগতভাবে তৃণমূল অনেক পিছনের সারিতে থাকলেও নেতাদের বিরুদ্ধে নারীর প্রতি হিংসা, যৌন নির্যাতনের ঘটনায় রাজ্যগুলির মধ্যে শীর্ষে আছে বাংলা। এর অর্থ তৃণমূল ছাড়াও অন্যান্য দলের এমপি-এমএলএ-র বিরুদ্ধেও নারী নির্যাতনের অভিযোগ আছে। ওই সংস্থা জানিয়েছে, তারা বর্তমান সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে থাকা অভিযোগগুলির তথ্য প্রকাশ করেছে। প্রার্থীদের বিরুদ্ধে থাকা মোট অভিযোগের সংখ্যা অনেক বেশি এবং চিন্তার বিষয়। 

অভিযুক্ত ১৫১জন সাংসদ-বিধায়কের মধ্যে ১৬জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। তাদের ১৪জন বিধায়ক এবং দু’জন সাংসদ। এই তালিকায় তৃণমূলের একজনের নাম আছে। অভিযুক্তদের নাম এডিআর প্রকাশ করেনি। এই তালিকাতেও শীর্ষে বিজেপি। ধর্ষণে অভিযুক্ত ১৬জনের পাঁচজন বিজেপির।


```