Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক বছর ধরে নাবালিকাকে গণধর্ষণ! অন্তঃসত্ত্বা হতেই বাবা, কাকা ও দাদুকে গ্রেফতার করল পুলিশ

বছর চোদ্দর কিশোরী বর্তমানে দু’মাসের অন্তঃসত্ত্বা।

এক বছর ধরে নাবালিকাকে গণধর্ষণ! অন্তঃসত্ত্বা হতেই বাবা, কাকা ও দাদুকে গ্রেফতার করল পুলিশ

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 28 December 2024 23:57

দ্য ওয়াল ব্যুরো: হাড়হিম করা কাণ্ড যোগীরাজ্যে! মা মারা যাওয়ার পর বাড়িতে আটকে এক বছর ধরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বাবা, কাকা ও দাদুর বিরুদ্ধে। উত্তরপ্রদেশের কানপুরের আরাইয়ার ঘটনা। কিশোরীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও পকসো আইনে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

কানপুর পুলিশ সূত্রে জানা গেছে, বছর চোদ্দর কিশোরী বর্তমানে দু’মাসের অন্তঃসত্ত্বা। পুলিশকে নির্যাতিতা জানিয়েছে, কয়েক বছর আগেই নাবালিকার মায়ের সঙ্গে তাঁর বাবার বিচ্ছেদ হয়ে যায়। এরপর মায়ের সঙ্গে দিল্লি চলে যায় সে। গত বছর মা মারা যাওয়ায় ফের তাকে কানপুরে নিয়ে আসে বাবা। এরপরই শুরু হয় নারকীয় অত্যাচার। বাবা, কাকা, দাদু মিলে লাগাতার ধর্ষণ করে তাকে।

জানা গেছে প্রায় এক বছর ধরে লাগাতার তিনজনের অত্যাচার সহ্য করতে না পেরে পুলিশের কাছে অভিযোগ জানায় সে। এরপর অভিযোগ পেতেই নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়। জানা যায় দু’মাসের অন্তঃসত্ত্বা সে। বাধা দিতে গেলে ত প্রাণে মারার হুমকি দেয় বলেও অভিযোগ। 

পুলিশ জানিয়েছে, বিষয়টির কথা সে কাকিমাকে বললেও তিনি সে বিষয়ে কোনও গুরুত্ব দেননি। সময় যত গড়ায় কিশোরীর উপর বাড়তে থাকে অত্যাচার। এরপর পুলিশকে পুরো বিষয় জানিয়ে দেওয়ার কথা বললেই চলতি মাসের ২২১ তারিখে তাকে প্রাণে মারার চেষ্টাও করে পরিবারের সদস্যরা। কিন্তু মাসির বাড়ি পালিয়ে কোনওমতে প্রাণ বাঁচায় সে। পরে মাসির সঙ্গে গিয়েই কানপুর থানায় পুরো বিষয় জানায় সে।

কানপুরের অতিরিক্ত পুলিশ সুপার অলোক মিশ্রা বলেন, নির্যাতিতা বাবা, কাকা, দাদুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে। নাবালিকার বয়ান নথিভুক্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৩ ধারা ও পকসো আইনে মামলা রজু করে তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।


```