Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বায়ুসেনার মহড়া দেখতে গিয়ে চরম পরিণতি! একাধিক মৃত্যু, অসুস্থ ২০০-র বেশি

পুলিশ জানিয়েছে, মৃতদের সকলেই রাজ্যেরই বাসিন্দা। যদিও বহু পর্যটকও সেখানে উপস্থিত ছিলেন।

বায়ুসেনার মহড়া দেখতে গিয়ে চরম পরিণতি! একাধিক মৃত্যু, অসুস্থ ২০০-র বেশি

বায়ুসেনার শো দেখার ভিড় - ফাইল ছবি

শেষ আপডেট: 7 October 2024 07:32

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ুসেনার ৯২ তম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠানের। সেই মহড়া দেখতে গিয়ে প্রাণ গেল একাধিকজনের। অসুস্থ ২০০-র বেশি! ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে। অতিরিক্ত ভিড় হয়ে যাওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। 

তামিলনাড়ুতে এখন তীব্র গরম। এই সময়েই বায়ুসেনার ওই মহড়া দেখতে প্রায় ১৬ লক্ষ মানুষের জমায়েতের 'টার্গেট' নেওয়া হয়েছিল যাতে 'লিমকা বুক অফ রেকর্ড' করা যায়! ফলে মাত্রাতিরিক্ত ভিড় এবং গরমের চোটে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে, অসুস্থ ২৩০ জন। পুলিশ জানিয়েছে, মৃতদের সকলেই রাজ্যেরই বাসিন্দা। যদিও বহু পর্যটকও সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু কেন হল এমন অতিরিক্ত ভিড়? 

 

বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই শো হওয়ার কথা ছিল। কিন্তু সকাল ৭টা-৮টা থেকেই মানুষ আসতে শুরু করেন 'ভাল জায়গা' পাওয়ার আশায়। তার জেরেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গরম ও ভিড়ের চাপে প্রাণ চলে গেছে কয়েকজনের। বাকিরা প্রবল অসুস্থ। মূল অনুষ্ঠানস্থল ছাড়া মেরিনা বিচ সহ শহরের নানা জায়গায় ভিড় হয়েছিল। ফলে যানজটেরও সমস্যা দেখা দেয়। তাই অসুস্থদের দ্রুত হাসপাতালেও নিয়ে যাওয়া যায়নি। এই কারণেই মৃত্যু হয়েছে অনেকের। 

অনুষ্ঠানে আসা একাধিকজন আবার পরে পুলিশ এবং অনুষ্ঠান কর্তৃপক্ষকে দায়ী করেছে এই ঘটনার জন্য। তাঁদের অভিযোগ, রাস্তার ধারের সমস্ত দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছিল। এই কারণে কেউ অসুস্থ বোধ করলে খাবার দূরের কথা, জল পর্যন্ত পাননি। পাশাপাশি যানজটের কারণে অনেককেই সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি। 

তামিলনাড়ু সরকারের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হলেও অনেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ অবশ্য বলছে, অনুষ্ঠান সংগঠনে প্রশাসনের কোনও ত্রুটি ছিল না। দাবদাহের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেই অনেকে অসুস্থ হয়েছেন।


```