Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

৫০টিরও বেশি ওষুধ ফেল করেছে 'কোয়ালিটি টেস্ট', তালিকায় প্যারাসিটামল থেকে ভিটামিন

এই বিষয় নিয়ে কোম্পানিগুলির তরফে কোনও প্রতিক্রিয়া এখনও দেওয়া হয়নি। কিন্তু এখানে প্রশ্ন উঠেছে, 'জাল' ওষুধ আদৌ কোম্পানির তরফে বানানো হয়ে থাকতে পারে কিনা।

৫০টিরও বেশি ওষুধ ফেল করেছে 'কোয়ালিটি টেস্ট', তালিকায় প্যারাসিটামল থেকে ভিটামিন

প্রতীকী ছবি

শেষ আপডেট: 25 September 2024 20:56

দ্য ওয়াল ব্যুরো: কথায় কথায় প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া ছাড়ুন! কারণ বাজারে ছড়িয়ে পড়েছে জাল ওষুধ! সাম্প্রতিক এক রিপোর্ট তাই দাবি করছে। ওই রিপোর্টে বলা হয়েছে, প্যারাসিটামল সহ ৫০টিরও বেশি ওষুধ 'কোয়ালিটি টেস্ট' পাস করতে পারেনি। এদের মধ্যে গ্যাসের ওষুধ যেমন রয়েছে, তার সঙ্গে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিনের ওষুধও।

সেন্ট্রাল ড্রাগস স্ট্র্যান্ডারড কন্ট্রোল অরগানাইজেশন বা সিডিএসসিও তাঁদের রিপোর্টে ৫৩টি ওষুধকে কোয়ালিটি মার্কস দেয়নি। বরং তাঁরা উদ্বেগ প্রকাশ করেছে এইসব ওষুধ নিয়ে। এদের মধ্যে গ্যাস, ক্যালসিয়াম, ভিটামিনের ওষুধ ছাড়াও আছে অ্যান্টি-ডায়বেটিস, ব্লাড প্রেসারের ওষুধ। কিছু কিছু ওষুধের তালিকাও দিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে আছে প্যান-ডি, প্যারাসিটামল ৫০০, টেলমিসারটন, ক্লাভাম ৬২৫। 

একাধিক ওষুধ কোম্পানি যেমন অ্যালকেম ল্যাবরেটরিস, হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্স লিমিটেড, পিওর অ্যান্ড কিওর হেলথকেয়ার এই ওষুধগুলি তৈরি করে। তাদের তৈরি কোনও ওষুধই ড্রাগ টেস্টে পাস করতে পারেনি। যদিও এই বিষয় নিয়ে কোম্পানিগুলির তরফে কোনও প্রতিক্রিয়া এখনও দেওয়া হয়নি। কিন্তু এখানে প্রশ্ন উঠেছে, 'জাল' ওষুধ আদৌ কোম্পানির তরফে বানানো হয়ে থাকতে পারে কিনা। কেউ কেউ মনে করছেন, ভুয়ো সংস্থা খুলে অসাধু ব্যবসায়ীরা নকল ওষুধ বানিয়ে তা এই সব নামী কোম্পানির নামে ছাড়তে পারে বাজারে। কারণ এই ধরনের ঘটনার খবর সামনে এসেছে ইতিমধ্যেই। 

সম্প্রতি জানা গেছে, হরিদ্বারের এক পশু-ওষুধের ল‌্যাবরেটরিতে গায়ে মাখার সস্তা পাউডার আর স্টার্চের বিষাক্ত মিশ্রণ দিয়ে তৈরি হচ্ছিল 'অ্যান্টিবায়োটিক'! তারপর সেই ‘ওষুধ’ পাঠিয়ে দেওয়া হচ্ছিল উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মহারাষ্ট্রের মতো একাধিক রাজ্যে। এইসব জায়গার সরকারি হাসপাতালে তা ব্যবহার করাও হচ্ছিল। তদন্তকারীরা জানতে পেরেছেন, হাওয়ালা চক্রের মাধ‌্যমে মুম্বই থেকে উত্তরপ্রদেশের সাহারানপুরে আসত কোটি কোটি টাকা। সেই টাকা দিয়েই এই ওষুধ ব্যবহারের 'পারমিট' নিয়ে নিত অসাধু চক্রের সঙ্গে যুক্তরা। ইতিমধ্যেই এই ঘটনায় একাধিকজন গ্রেফতারও হয়েছেন।  


```