Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪১টি নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম কমে গেল, স্বস্তি মিলবে সুগার-হার্টের রোগীদের

ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ এই সিদ্ধান্ত নিয়েছে। 

৪১টি নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম কমে গেল, স্বস্তি মিলবে সুগার-হার্টের রোগীদের

বেশকিছু ওষুধের দাম কমল

শেষ আপডেট: 17 May 2024 08:44

দ্য ওয়াল ব্যুরো: ওষুধের দাম বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের চিন্তা ক্রমাগত বেড়েছে। গত এপ্রিল মাস থেকেই প্যারাসিটামল সহ অন্তত ৮০০ ওষুধের দাম বেড়েছিল। তবে লোকসভা ভোটের মধ্যে খানিক স্বস্তি মিলল। কারণ নিয়মিত ব্যবহৃত হয় এমন ৪১টি সাধারণ ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ এই সিদ্ধান্ত নিয়েছে। 

ডায়াবেটিস, হার্ট ডিজিজ, লিভার সংক্রান্ত রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের দাম কমছে। ৪১টি ওষুধ ছাড়াও কমানো হচ্ছে এই সব রোগের চিকিৎসায় ব্যবহৃত ছ'টি 'ফরমুলেশন'। ইতিমধ্যে ডিলার ও স্টকিস্টদের কাছে ওযুধের দাম কমার বার্তা পৌঁছে গেছে। দ্রুত সম্ভব যাতে নতুন দামে ওষুধ বিক্রি শুরু করা হয়, সেই নির্দেশ দিয়েছে এনপিপিএ। 

সারা ভারতে ১০ কোটির বেশি ডায়বেটিক রোগী রয়েছেন। তাই এই দাম কমার খবরে স্বাভাবিকভাবে প্রচুর মানুষ স্বস্তির নিঃশ্বাস নেবেন। এনপিপিএ বলছে, প্রতিবছরই ওষুধের পাইকারি মূল্য সূচক (WPI) ঠিক করা হয়। সাধারণ মানুষের যাতে সুবিধা হয়, ওষুধের দাম নিয়ে যাতে চিন্তা কমে, সেই চেষ্টা করা হয়। মার্চ মাসেই অবশ্য কেন্দ্রীয় সরকার বেশকিছু গুরুত্বপূর্ণ ওষুধের দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে। ডায়াবিটিস, ব্লাডপ্রেশারের ওষুধ সহ ৬৯টি ওষুধের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে। 

এর আগে ২০২২ এবং ২০২৩ সালে অত্যাবশকীয় ওষুধের দাম ১০ থেকে ১২ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। ওষুধের দাম বৃদ্ধির পিছনে মুদ্রাস্ফীতি একটি কারণ বলে বারবার দাবি করে এসেছে কেন্দ্রীয় সরকার। চলতি বছর ফেব্রুয়ারি মাসে আবার ২৮ ধরনের ডায়াবেটিসের ওষুধের দাম কমানো হয়েছিল কেন্দ্রের তরফে। এছাড়া কোলেস্টেরল ও ব্যথার ওষুধের মূল্যও অনেকটা কমেছিল। সব মিলিয়ে ৩৯ ধরনের ওষুধের দাম কমিয়েছিল কেন্দ্রীয় সরকার।  


```