Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভুয়ো ডাক্তাররা মিলে খুলল মাল্টিস্পেশ্যালিটি হাসপাতাল! হতবাক প্রশাসন

সরকারের চোখে ধুলে দিয়ে একজোট হয়ে পাঁচজন খুলে ফেলেছিলেন একটা গোটা হাসপাতাল! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাতের সুরাটে।

ভুয়ো ডাক্তাররা মিলে খুলল মাল্টিস্পেশ্যালিটি হাসপাতাল! হতবাক প্রশাসন

হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে

শেষ আপডেট: 19 November 2024 14:50

দ্য ওয়াল ব্যুরো: রোগী পরিষেবা দিতে খোলা হল হাসপাতাল। কিন্তু তা একদিনের মধ্যেই বন্ধ হয়ে গেল। শুধু তাই নয়, হাসপাতাল খুললেন যারা সেই ৫ জন ডাক্তারকেও আটক করেছে পুলিশ। কারণ তাঁরা ভুয়ো ডাক্তার!

সরকারের চোখে ধুলে দিয়ে একজোট হয়ে পাঁচজন খুলে ফেলেছিলেন একটা গোটা হাসপাতাল! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাতের সুরাটে। পুলিশ জানিয়েছে, সুরাটের পাণ্ডেসারা এলাকায় জনসেভা নামে মাল্টিস্পেশ্যালিটি হাসপাতাল খুলেছিলেন ৫ জন।

এই হাসপাতাল উদ্বোধনের জন্য বিশেষ অতিথি হিসেবে নাম ঘোষণা করা হয়েছিল সরকার এবং পুলিশের উচ্চপদস্থ কয়েকজন আধিকারিকদের। যদিও তারা কেউই জানতেন না এই অনুষ্ঠান বা হাসপাতালের ব্যাপারে। রবিবার তাঁদের কাছে এই হাসপাতাল উদ্বোধনের খবর পৌঁছলে তড়িঘড়ি লোক পাঠিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। 

এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা শুরু হলে সাধারণ মানুষের কী বিপদ হতে পারত তা আন্দাজ করা যায়। তাই সরকারের তরফে একদিনের মধ্যে কোনও পরিষেবা শুরুর আগেই হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, যে ৫ জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে ২ জনের ভুয়ো ডাক্তারি ডিগ্রি থাকার প্রমাণ মিলেছে। বাকিদের ডিগ্রি আসল না নকল তা খতিয়ে দেখা হচ্ছে। 

আটক ব্যক্তিদের মধ্যে বিআর শুক্লা নামের একজনের কাছে আয়ুর্বেদিক মেডিসিন ডিগ্রি আছে। তবে সেই ডিগ্রি পুরোপুরি ভুয়ো বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি আরকে দুবে নামের একজনের কাছে ইলেক্ট্রো হোমিওপ্যাথির ডিগ্রি আছে, সেটাও জাল। এচাড়া আরও তিনজনের নথি খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রত্যেকেরই বিরুদ্ধে গুজরাত মেডিক্যাল পিটিশনার অ্যাক্টের ধারায় মামলা রয়েছে। 

এখনও পর্যন্ত এই পাঁচজনের কাউকে গ্রেফতার করা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, সমস্ত নথি খতিয়ে দেখে পুরো বিষয়টি নিশ্চিত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 


```