Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ঝলসে মৃত্যু একই পরিবারের ৩ শিশু-সহ সাত জন! মুম্বইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

কাকভোরে মুম্বইয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হল একই পরিবারের সাত জনের।

ঝলসে মৃত্যু একই পরিবারের ৩ শিশু-সহ সাত জন! মুম্বইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

ফাইল চিত্র

শেষ আপডেট: 6 October 2024 14:00

দ্য ওয়াল ব্যুরো: কাকভোরে মুম্বইয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হল একই পরিবারের সাত জনের। রবিবার ভোরে শহরের চেম্বুরের সিদ্ধার্থ কলোনিতে একটি তিনতলা বাড়িতে আগুন লাগে। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশুও। 

সূত্রের খবর, নিহতরা সকলেই একই পরিবারের। রবিবার ভোর পাঁচটা নাগাদ ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। তবে দমকলের চেষ্টায় কয়েক ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। সঙ্গে সঙ্গে বাড়ির সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা ৭ জনকেই মৃত ঘোষণা করেন।

জানা গিয়েছে, শর্টসার্কিট থেকেই বাড়িতে এই ভয়াবহ অগ্নিসংযোগের হয়। তারপরই সারা বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে থাকে। এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে, পরিবারের লোকেরা প্রাণে বাঁচার সুযোগটুকুও পাননি। পুরো বাড়িটিকে আগুন ঘিরে ফেলায় ঘরের ভিতর থেকে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে  বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

কিন্তু তত ক্ষণে দোতলায় থাকা পরিবারটি পুরো ঝলসে গিয়েছিল। এবিষয়ে, দমকল বিভাগের আধিকারিকরা জানিয়েছেন,  ভোর ৫টা ২০ মিনিটে আগুন লাগার খবর পান তারা। তারপরেই ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। 

সেই দোতলা বাড়ির নীচতলায় থাকা দোকান থেকেই হয় শর্টসার্কিট। মুহূর্তেই তা ওপরের তলাতেও ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় বাড়ির সকলে ঘুমিয়ে ছিলেন বলে খবর সূত্রে জানা গিয়েছে। মৃতদের নাম পারিস গুপ্তা (৭), নরেন্দ্র গুপ্তা (১০), মঞ্জু প্রেম গুপ্তা (৩০), প্রেম গুপ্তা (৩০), অনিতা গুপ্তা (৩০), বিধি চেদিরাম গুপ্তা (১৫) এবং গীতাদেবী ধরমদেব গুপ্তা (৬০)। এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 


```