Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছত্তীসগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে হত ৭ মাওবাদী, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র

অতর্কিতে মাওবাদীরা গুলি চালাতে শুরু করলে নিরাপত্তা বাহিনী তার জবাব দেয়।

ছত্তীসগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে হত ৭ মাওবাদী, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র

তল্লাশি অভিযান এখনও চলছে।

শেষ আপডেট: 8 June 2024 13:43

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের দান্তেওয়াড়ায় পুলিশের গুলিতে ৭ মাওবাদী নিহত হয়েছে। শুক্রবার রাতে জেলা রিজার্ভ গ্রুপের সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ বাধে। কোন্ডাগাঁও এবং দান্তেওয়াড়ার নারায়ণপুর সীমানা এলাকায় দুপক্ষের তুমুল গুলি বিনিময় হয়।

পুলিশ সুপার প্রভাত কুমার শনিবার বলেন, তল্লাশি অভিযান এখনও চলছে। তবে এদিন সকালে সাত মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। একইসঙ্গে বিপুল পরিমাণে অত্যাধুনিক ও অন্যান্য অস্ত্রশস্ত্র তল্লাশিতে মিলেছে।

নারায়ণপুর ডিআরজি-র তিন জওয়ান মাওবাদীদের গুলিতে জখম হয়েছেন। তাঁদের পূর্ব বস্তারের গোবেল এলাকা থেকে চিকিৎসার জন্য হেলিকপ্টারে নিয়ে আসা হয়। পুলিশ সূত্র জানিয়েছে, নারায়ণপুর, কোন্ডাগাঁও, দান্তেওয়াড়া এবং জগদলপুরের ডিআরজি এবং ভারত-তিব্বত সীমান্ত পুলিশের ৪৫ ব্যাটালিয়ন যৌথ অভিযান চালায়।

মাওবাদীরা লুকিয়ে রয়েছে এই খবর পেয়ে বাহিনী ওই এলাকায় হামলা চালায়। আবুঝমাড় এলাকায় অতর্কিতে মাওবাদীরা গুলি চালাতে শুরু করলে নিরাপত্তা বাহিনী তার জবাব দেয়।

উল্লেখ্য, এর আগে ২ মে নারায়ণপুর জেলার দুরমি গ্রামে একটি মোবাইল টাওয়ারে আগুন ধরিয়ে দেয়। গত ২৫ মে বিজাপুরের এক জঙ্গলে ২ মাওবাদী সংঘর্ষে মারা যায়।


```