Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছত্তীসগড়ে খতম সাত মাওবাদী! দিনভর গুলির লড়াই, যৌথ বাহিনীর প্রশংসায় মুখ্যমন্ত্রী

আবুজমাদ জঙ্গলে মাওবাদীদের কার্যকলাপের কথা জানতে পেরেই গোপন অভিযান চালানো হয়।

ছত্তীসগড়ে খতম সাত মাওবাদী! দিনভর গুলির লড়াই, যৌথ বাহিনীর প্রশংসায় মুখ্যমন্ত্রী

ফাইল ছবি

শেষ আপডেট: 12 December 2024 19:47

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের নারায়ণপুরে খতম সাত মাওবাদী। বৃহস্পতিবার পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী অভিযানে নামে। আবুজমাদ জঙ্গলে মাওবাদীদের কার্যকলাপের কথা জানতে পেরেই গোপন অভিযান চালানো হয়। যার ফল মিলল হাতেনাতে। 

এদিন আবুজমাদ জঙ্গলে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স-সহ নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে কমপক্ষে সাত সন্দেহভাজন মাওবাদীকে খতম করা হয় বলে খবর। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে।

বস্তার পুলিশের তরফে বিবৃতি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, 'বৃহস্পতিবার ভোর তিনটে থেকে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলি লড়াই চলে। অভিযানে সাত মাওবাদীর মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও চলছে গুলির লড়াই।’

বাহিনীর অভিযানের প্রশংসা করে ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও জানান, ‘রাজ্যে অ্যান্টি নকশাল অপারেশন চলছে। ৭ জন নকশালকে নিকেশ করেছে বাহিনী। আমি তাঁদের সাহসিকতাকে স্যালুট জানাই।’ 

বুধবারই ছত্তীসগড়ের বিজাপুর জেলায় এক বিজেপি নেতাকে পুলিশের চর ঘোষণা করে মাওবাদীরা খুন করে বলে অভিযোগ। বিজাপুর পুলিশ জানিয়েছে, ৩৫ বছর বয়সি কুড়িয়াম মাড়োকে তাঁর বাড়ি থেকে হিড়হিড় করে টেনে বের করা হয়। তারপর গলায় ফাঁস দিয়ে সকলের সামনে শ্বাসরোধ করে খুন করে মাওবাদীরা।বিজেপির কৃষক সংগঠন ভারতীয় জনতা কিষাণ মোর্চার জেলা সহ সভাপতি ছিলেন তিনি। 

অন্যদিকে বুধবারই দু’জন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড আইইডি বিস্ফোরণে আহত হয়েছিলেন। ছত্তিশগড়ের বীজাপুরে অপর এক মাওবাদী গুলির লড়াইতে মারা গিয়েছিল। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই মাওবাদী দমনে বড় সাফল্য পেল যৌথ বাহিনী।


```