Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'সেনার মনোবল ভাঙবে, দায়িত্বজ্ঞান নেই?' পহেলগাম নিয়ে বিচারবিভাগীয় তদন্তে 'না' শীর্ষ আদালতের

মামলাটি দায়ের করেছিলেন কাশ্মীরের বাসিন্দা জুনেইদ মহম্মদ এবং দুই আইনজীবী ফতেশ কুমার সাহু ও বিকি কুমার। তাঁদের তরফে আদালতে জানানো হয়, এই হামলার তদন্তের জন্য একটি বিচারবিভাগীয় কমিশন গঠন করা হোক।

'সেনার মনোবল ভাঙবে, দায়িত্বজ্ঞান নেই?' পহেলগাম নিয়ে বিচারবিভাগীয় তদন্তে 'না' শীর্ষ আদালতের

পহেলগাম নিয়ে সুপ্রিম কোর্টে মামলা

শেষ আপডেট: 1 May 2025 15:00

দ্য ওয়াল ব্যুরো: ২২ এপ্রিল জঙ্গি হামলায় রক্তাক্ত হয় পহেলগামের বৈসরন এলাকা। মৃত্যু হয় ২৬ জনের। এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন দুই আইনজীবী ও এক কাশ্মীরের স্থানীয় বাসিন্দা। তাঁদের দাবি ছিল ঘটনার তদন্ত হোক কোনও প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে।  বৃহস্পতিবার সেই মামলাই খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি আদালত অভিযোগ দায়েরকারী ব্যক্তিকে তীব্র ভর্ৎসনা করে। বুঝিয়ে দেয় দায়িত্বজ্ঞান। এনিয়ে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এমন সংবেদনশীল পরিস্থিতিতে এই ধরনের 'অবিবেচকের মতো'  আবেদন দেশের নিরাপত্তাবাহিনীর মনোবল নষ্ট করতে পারে।

বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট ভাষায় বলে, 'এই ধরনের জনস্বার্থ মামলা দায়ের করার আগে দায়িত্বশীলতা দেখাতে হবে। দেশের প্রতি আপনাদের কিছু কর্তব্য আছে। এটাই কি সেই পথ, যার মাধ্যমে আপনারা এমন সংকটের সময় আমাদের বাহিনীর মনোবল ভাঙছেন? আপনি বলছেন একজন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি যেন তদন্ত করেন। কখন থেকে অবসরপ্রাপ্ত বিচারপতিরা তদন্তে বিশেষজ্ঞ হয়ে উঠলেন? আমরা বিচারের নিষ্পত্তি করি, তদন্ত নয়। আমাদের দিয়ে এমন কোনও আদেশ জারি করাবেন না।' 

বিচারপতি জানান, দেশের প্রতিটি নাগরিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করছে। এমন মামলায় বাহিনীর মনোবল নষ্ট হতে পারে। বিষয়টি নিয়ে সংবেদনশীল হোন। এখন এই ধরনের আবেদন গ্রহণযোগ্য নয়।

মামলাটি দায়ের করেছিলেন কাশ্মীরের বাসিন্দা জুনেইদ মহম্মদ এবং দুই আইনজীবী ফতেশ কুমার সাহু ও বিকি কুমার। তাঁদের তরফে আদালতে জানানো হয়, এই হামলার তদন্তের জন্য একটি বিচারবিভাগীয় কমিশন গঠন করা হোক। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের মতো সংঘাতপ্রবণ অঞ্চলে অবস্থিত পর্যটন কেন্দ্রগুলির জন্য ন্যূনতম নিরাপত্তা মান নির্ধারণ এবং কেন্দ্র, জম্মু-কাশ্মীর প্রশাসন, সিআরপিএফ ও এনআইএ-র দ্বারা একটি সুনির্দিষ্ট অ্যাকশন প্ল্যান তৈরির দাবি জানানো হয়েছিল।

এছাড়াও, সমাজে শান্তি বজায় রাখতে 'ন্যায্য ও সত্য' প্রতিবেদন প্রচারের বিষয়টি নিশ্চিত করার জন্য প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়াকে নির্দেশ দেওয়ার দাবি জানানো হয়েছিল। 

বেঞ্চ যখন মামলার আবেদনের ধরনে অসন্তোষ প্রকাশ করে, তখন পিটিশনারদের তরফে জানানো হয়, তারা সরকারের পদক্ষেপে সন্তুষ্ট। এর পর এক আবেদনকারী নিজের প্রার্থনা প্রত্যাহার করার আবেদন জানিয়ে কেবল জম্মু-কাশ্মীরের বাইরে যেসব ছাত্রছাত্রীরা পড়ছেন, তাঁদের হয়রানির অভিযোগ নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার অনুমতি চান। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলা প্রত্যাহার করতে দেন এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিষয়ের জন্য হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেয়। 

উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ এক বিবৃতিতে পহেলগাম হামলাকে 'মানবতার প্রতি চরম অবমাননা' বলে অভিহিত করেছিল। বিবৃতিতে বলা হয়, 'এই পাশবিক সহিংসতা আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে এবং সন্ত্রাসবাদের নির্মমতা ও অমানবিকতার নগ্ন চিত্র সামনে এনেছে।' সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস-অন-রেকর্ড অ্যাসোসিয়েশনও এই হামলার নিন্দা জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে।


```