Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

ট্রাম্পের জয়ে উল্লাস ভারতের শেয়ার বাজারে, একবেলায় চাঙ্গা দালাল স্ট্রিট

শেয়ারে বিনিয়োগকারীরা একটি বেলাতেই প্রায় একলাফে ৭ লক্ষ কোটি টাকার লাভবান হন।

ট্রাম্পের জয়ে উল্লাস ভারতের শেয়ার বাজারে, একবেলায় চাঙ্গা দালাল স্ট্রিট

চাঙ্গা শেয়ার বাজার।

শেষ আপডেট: 6 November 2024 15:28

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় পালাবদলের সঙ্গে সঙ্গে দেশের শেয়ার বাজারেও বিরাট উত্থান। একটু একটু করে রিপাবলিকান প্রার্থী যতই জয়ের দিকে এগচ্ছেন, ততই সরাসরি প্রভাব পড়ছে ভারতের শেয়ার বাজারেও। এককথায় কমলার রং ফিকে হতে শুরু করতেই শেয়ার বাজারে 'ট্রাম্প' কার্ড ফেললেন ডোনাল্ড। বুধবার সেনসেক্স এবং নিফটি ৫০ এক শতাংশ করে বৃদ্ধি পেয়েছে।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেতার হাতছানি দিতেই বাজার চড়তে শুরু করে। সেনসেক্স ৮০ হাজার এবং নিফটি ৫০ প্রায় সাড়ে ২৪ হাজার পয়েন্টের কাছাকাছি পৌঁছে যায়। বিএসই তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজারের সর্বমোট ক্যাপিটালাইজেশন পৌঁছয় ৪৫২ লক্ষ কোটিতে। যা দিনের শুরুতে ছিল ৪৪৫ লক্ষ কোটি। ফলে শেয়ারে বিনিয়োগকারীরা একটি বেলাতেই প্রায় একলাফে ৭ লক্ষ কোটি টাকার লাভবান হন।

নিফটি আইটি সূচক ৪ শতাংশ, নিফটি রিয়েলটি ৩ শতাংশ লাফিয়ে বাড়ে। তেল ও গ্যাস, ভোগ্যপণ্য কোম্পানিগুলি ২ শতাংশ এবং গাড়ি, প্রচারমাধ্যম, ফার্মা এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার এক শতাংশের উপরে বৃদ্ধি পায়।

বাজার বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের জয় দেশীয় বাণিজ্যে সরাসরি প্রভাব ফেলবে। কারণ রিপাবলিকান নেতৃত্বাধীন সরকার ভারতীয় আমদানি-রফতানি বাণিজ্যে সুদিন নিয়ে আসতে পারে। যার মধ্যে অন্যতম হল, রফতানি দ্রব্যের নতুন দ্রব্যমূল্য তালিকা প্রস্তুত হতে পারে। তাঁদের মতে, ট্রাম্পের জয় সুনিশ্চিত হলে তা মার্কিন কর্পোরেট ট্যাক্স কমাতে পারে। যার ফলে দেশীয় কোম্পানিগুলি ইক্যুইটি সেক্টরে খরচের পরিমাণ বৃদ্ধি পাবে।


```