Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মণিপুরে প্রবীণ সাংবাদিককে ভোররাতে অপহরণ, সন্দেহ মৈতেই জঙ্গি সংগঠনকে

মণিপুরের এক প্রবীণ সাংবাদিককে মঙ্গলবার ভোররাতে তাঁর ইম্ফলের বাড়ি থেকে অপহরণ করা হয়েছে।

মণিপুরে প্রবীণ সাংবাদিককে ভোররাতে অপহরণ, সন্দেহ মৈতেই জঙ্গি সংগঠনকে

মণিপুর

শেষ আপডেট: 11 February 2025 13:53

দ্য ওয়াল ব্যুরো: মণিপুরের এক প্রবীণ সাংবাদিককে মঙ্গলবার ভোররাতে তাঁর ইম্ফলের বাড়ি থেকে অপহরণ করা হয়েছে। ৬৯ বছর বয়সি ওই সাংবাদিকের নাম ইয়ামবেম লাবা।

দ্য স্টেটসম্যান-সহ একাধিক সংবাদপত্রে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে ফ্রিল্যান্সিং করেন। মণিপুরের টিভি টক শো'র চেনা মুখ ইয়াবেম সোমবারও একটি টেলিভিশন চ্যানেলে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। আভাস দেন কে হতে পারেন পরবর্তী মুখ্যমন্ত্রী। বিদায়ী মুখ্যমন্ত্রী এন বীরেন সিং গত রবিবার পদত্যাগ করছেন। রাষ্ট্রপতি শাসন এড়াতে মণিপুর বিজেপি সর্বসম্মত মুখ্যমন্ত্রী প্রার্থী বাছাইয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ওই সাংবাদিকের দাদা অবসরপ্রাপ্ত সেনা অফিসার ইয়াবেম আগাম্বা জানিয়েছেন, ভোর সাড়ে তিনটের সময় জনা পনেরো সশস্ত্র লোকজন তাঁর ভাইকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তুলে নিয়ে যায়। সরকারিভাবে এখনও কোনও সংগঠন অপহরণের দায় নেয়নি।

প্রবীণ এই সাংবাদিক এন বীরেন সিং সরকারের সমালোচক হিসাবে পরিচিত। মণিপুরের চলতি পরিস্থিতির জন্য তিনি বারে বারে বিজেপি সরকার ও মুখ্যমন্ত্রী বীরেনকে কাঠগড়ায় তোলেন। সোমবার রাতের টক শো-ও ব্যতিক্রম ছিল না।

ওই সাংবাদিকের দাদা জানান, এর আগে চারবার তাঁর ভাইয়ের বাড়িতে হামলা হয়েছে। গত চার মাসে হামলা হয়েছে তিনবার। মণিপুরে মুক্ত সাংবাদিকতা ক্রমে লুপ্ত হয়ে যাচ্ছে।

সাংবাদিকদতার পাশাপাশি ইয়াবেম মানবাধিকার নিয়ে কাজ করেন। একটা সময় মণিপুর রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য ছিলেন তিনি। 

যে জঙ্গি সংগঠন ওই সাংবাদিককে গ্রেফতার করেছে বলে সন্দেহ সেটি মৈতেইদের ঘনিষ্ঠ এবং শাসক দলের বহু নেতার প্রশ্রয় রয়েছে বলে খবর। ইয়াবেমের বিরুদ্ধে এর আগেও জঙ্গিরাই হামলা করে। ২০২৩-এ একটি মামলায় তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ।


```