Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাড়ি না সরানোয় সেনা আধিকারিককে মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ, সাসপেন্ড ১২ পুলিশ কর্মী

অভিযোগ, পাঞ্জাব পুলিশের তিন ইনস্পেক্টর প্রায় ৪৫ মিনিট ধরে ওই সেনা অফিসার ও তাঁর ছেলেকে মারধর করে।

গাড়ি না সরানোয় সেনা আধিকারিককে মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ, সাসপেন্ড ১২ পুলিশ কর্মী

আহত সেনা আধিকারিক ও তাঁর ছেলে হাসপাতালে চিকিৎসাধীন

শেষ আপডেট: 17 March 2025 16:22

দ্য ওয়াল ব্যুরো: গাড়ি সরানো নিয়ে (Parking) আপত্তি জানিয়েছিলেন। সেনা আধিকারিক (senior Army officer) ও তাঁর ছেলেকে বেধড়ক পেটাল পাঞ্জাব পুলিশ (Punjab Police)। মারধরের ঘটনায় সেনা আধিকারিকের হাত ভেঙেছে এবং তাঁর ছেলের মাথায় গুরুতর লেগেছে বলে অভিযোগ।  

সূত্রের খবর, গত ১৩ মার্চ ভোরে পাতিয়ালায় (Patiala) গণ্ডগোলের শুরু। অভিযোগ, পাঞ্জাব পুলিশের তিন ইনস্পেক্টর প্রায় ৪৫ মিনিট ধরে ওই সেনা অফিসার ও তাঁর ছেলেকে মারধর করে। বর্তমানে বাবা ও ছেলে পাতিয়ালার রাজেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেনা আধিকারিক ও তাঁর ছেলেকে মারধরের ঘটনায় হইচই পড়ে গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, ঘটনার দিন রাজেন্দ্র হাসপাতালের কাছে রাস্তার ধারে একটি খাবারের দোকানের সামনে গাড়ি থামান ওই সেনা আধিকারিক এবং তাঁর ছেলে।

সে সময় সাদা পোশাকের তিন জন পুলিশ অফিসার এসে নিজেদের গাড়ি রাখার জন্য তাঁদের গাড়ি সরাতে বলে। তাতে আপত্তি জানালে সেনা আধিকারিককে ঘুষি মারে এক পুলিশ। বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর ছেলেকেও মারধর করা হয় বলে অভিযোগ।

সেনা আধিকারিকের ছেলের অভিযোগ, লাঠি, রড এবং বেসবল ব্যাট দিয়ে মারধর করা হয়েছে। কমপক্ষে ৪৫ মিনিট ধরে মেরেছে আমাদের। ওরা সবাই নেশাগ্রস্ত ছিল। আমরা দু’দিন ধরে এফআইআর দায়েরের চেষ্টা করেছি, কিন্তু পুলিশ আমাদের সাহায্য করেনি। হুমকি ফোনও পাচ্ছি। 

তবে শেষমেশ চাপের মুখে পড়ে ঘটনায় ১২ জন আধিকারিককে সাসপেন্ড করেছে পাতিয়ালা পুলিশ। তবে আক্রান্তরা জানিয়েছেন, প্রথমে পুলিশের কাছে বারবার অভিযোগ জানালেও তাঁরা কানে তোলেননি। অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করলেও পরে চাপে পড়ে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় পুলিশ।


```