Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুঞ্চে জঙ্গি ঘাঁটি থেকে উদ্ধার আইইডি ও কমিউনিকেশন ডিভাইস! লাগাতার অভিযানে এল সাফল্য

পুঞ্চ জেলার সুরানকোটের জঙ্গলঘেরা এলাকায় যৌথ অভিযান চালায় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ। তাঁরাই ওই পাঁচটি শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) উদ্ধার করে।

পুঞ্চে জঙ্গি ঘাঁটি থেকে উদ্ধার আইইডি ও কমিউনিকেশন ডিভাইস! লাগাতার অভিযানে এল সাফল্য

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 5 May 2025 11:35

দ্য ওয়াল ব্যুরো: পুঞ্চ থেকে উদ্ধার আইইডি (IED), রাখা ছিল টিফিন বক্সের মধ্যে। এর সঙ্গে উদ্ধার হয়েছে কমিউনিকেশন ডিভাইস ও সন্দেহভাজন বেশ কিছু জিনিস। পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর জম্মু ও কাশ্মীরজুড়ে লাগাতার যে তল্লাশি অভিযান চলছে। তাতেই এল সাফল্য।

পুঞ্চ জেলার সুরানকোটের জঙ্গলঘেরা এলাকায় যৌথ অভিযান চালায় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ। তাঁরাই ওই পাঁচটি শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) উদ্ধার করে।

সেনা সূত্রে খবর, উদ্ধার হওয়া আইইডিগুলির মধ্যে তিনটি রাখা ছিল টিফিন বক্সে এবং দুটি ছিল স্টিলের বালতিতে। সেই সঙ্গে উদ্ধার হয়েছে একাধিক কমিউনিকেশন ডিভাইস এবং আরও বেশ কিছু সন্দেহজনক বস্তু। এইসব মজুত করে রাখা হয়েছিল একটি গোপন জঙ্গি ঘাঁটিতে।

আইইডিগুলো কারা রেখেছিল ওখানে, কী উদ্দেশে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বড় কোনও নাশকতার ছক ছিল কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ।

২২ এপ্রিল, অনন্তনাগ জেলার পহেলগামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র বৈসরনে নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। প্রাণ যায় ২৬ জনের। ঘটনায় ফুঁসছে দেশ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে প্রতিরক্ষা মন্ত্রী, সকলেই তীব্র ভাষায় ঘটনার নিন্দা জানিয়েছেন। জঙ্গিদের খুঁজে বের করে মারার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। 

ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। সংস্থার ডিজি রয়েছেন উপত্যকায়।

কাশ্মীরের বিভিন্ন জায়গায় সন্দেহভাজন জঙ্গি ঘাঁটিতে হানা দেওয়া হচ্ছে অভিযানের অংশ হিসেবে। গুঁড়িয়ে দেওয়া হচ্ছে তাদের আশ্রয়স্থল। আটক করা হয়েছে বহু জঙ্গি-সহযোগীকে। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য শুধু জঙ্গি দমন নয়, পরিকাঠামোটিও ধ্বংস করা, যা সন্ত্রাসবাদে মদত জোগায়।


```