Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে ফিরতে আচমকাই অসুস্থ! কেরলে খোঁজ মিলল দ্বিতীয় মাঙ্কিপক্স আক্রান্তের

বর্তমানে ৩৮ বছর বয়সি যুবক কেরালার এর্নাকুলাম হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে বলে খবর।

দেশে ফিরতে আচমকাই অসুস্থ! কেরলে খোঁজ মিলল দ্বিতীয় মাঙ্কিপক্স আক্রান্তের

ফাইল ছবি

শেষ আপডেট: 28 September 2024 13:27

দ্য ওয়াল ব্যুরো: ফের মাঙ্কিপক্সে আক্রান্তের খোঁজ মিলল কেরলে। সূত্রের খবর, সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি থেকে দেশে ফিরতেই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি।

তড়িঘড়ি মাঙ্কিপক্স টেস্ট করাতেই রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে ৩৮ বছর বয়সি যুবক কেরলের এর্নাকুলাম হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে বলে খবর।

শুক্রবারই কেরালার স্বাস্থ্য দফতর ওই যুবকের মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। কেরলে ভাইরাসের উপদ্রব বাড়তেই সতর্ক স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জ জানান, কেরলের ১৪ হাসপাতালে মাঙ্কিপক্স আক্রান্তদের জন্য আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। পাশাপাশি কেউ বিদেশ থেকে ফিরে আচমকা অসুস্থ হয়ে পড়লে প্রথমেই তাঁদের মাঙ্কিপক্স টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।

গত সপ্তাহেও কেরলে এক ব্যক্তির শরীরে এমপক্স ভাইরাসের খোঁজ মিলেছিল। কেরলের মল্লপুরমের বাসিন্দা বছর ৩৮-এর ওই ব্যক্তি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফেরার পরই আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর শরীরে ভাইরাসের খোঁজ মেলে। এই নিয়ে এখনও পর্যন্ত কেরলে দুই ব্যক্তির শরীরে ভাইরাসের উপস্থিতি মিলল।

তবে এটি এখনও বিছিন্ন ঘটনার পর্যায়েই রয়েছে বলে দাবি স্বাস্থ্য মন্ত্রকের। এই মুহূর্তে চিন্তার বিশেষ কোনও কারণ নেই বলেই জানিয়েছে কেন্দ্র। 


```