Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্ঘটনার ৩০ দিন! তেলঙ্গানার সুড়ঙ্গে আরও এক মৃতদেহের সন্ধান মিলল

গত ফেব্রুয়ারি মাসে তেলঙ্গানার নগরকুরনুল জেলার শ্রীসাইলাম ড্যামে অবস্থিত সুড়ঙ্গের মধ্যে লিকেজ সমস্যা সারাই করতে গিয়েছিলেন একদল শ্রমিক।

দুর্ঘটনার ৩০ দিন! তেলঙ্গানার সুড়ঙ্গে আরও এক মৃতদেহের সন্ধান মিলল

ফাইল ছবি

শেষ আপডেট: 25 March 2025 19:16

দ্য ওয়াল ব্যুরো: তেলঙ্গানার সুড়ঙ্গের ধসে আটকে (Telangana Tunnel Collapse) পড়া শ্রমিকদের মধ্যে ১ জনকে উদ্ধার করা হয়েছিল। মূল দুর্ঘটনার ৩০ দিন পর দ্বিতীয় শ্রমিকের দেহের সন্ধান পেল উদ্ধারকারী দল (Rescue Team)। যদিও তাঁকে উদ্ধার করা কতদিনে সম্ভব হবে তা এখনও স্পষ্ট নয়। 

গত ফেব্রুয়ারি মাসে তেলঙ্গানার নগরকুরনুল জেলার শ্রীসাইলাম ড্যামে অবস্থিত সুড়ঙ্গের মধ্যে লিকেজ সমস্যা সারাই করতে গিয়েছিলেন একদল শ্রমিক। সুড়ঙ্গের প্রায় ১৪ কিলোমিটার ভিতরে হঠাৎ ধস নামে। মর্মান্তিক এই দুর্ঘটনার জেরে অন্তত সুড়ঙ্গের ১৪ কিমি ভিতরে ৮ জন আটকে পড়েন। সেই ঘটনার ৩০ দিন পার হয়ে গেছে। উদ্ধারকারীরাও এখনও কার্যত নিশ্চিত যে সকলে মৃত, শুধু তাদের দেহ উদ্ধারের চেষ্টা করছেন তাঁরা। একজনের দেহ উদ্ধারের পর এখন দ্বিতীয় দেহের শুধু সন্ধান পাওয়া গেছে। উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকালেই তাঁরা মৃতদেহের সন্ধান পান। সুড়ঙ্গের ভিতর কোন জায়গায় দেহ রয়েছে তা চিহ্নিত করা গেছে। 

এনডিআরএফ, এসডিআরএফ থেকে শুরু করে ভারতীয় সেনা, রেলের টিম পর্যন্ত নেমেছে এই উদ্ধারকাজে। তাঁদের যোগ্য সঙ্গত দিচ্ছে ব়্যাট মাইনার্সের দল। একইসঙ্গে কয়েক সপ্তাহ আগেই হায়দরাবাদের একটি রোবটিক কোম্পানির টিম এই উদ্ধারকাজে হাত লাগিয়েছে। বেশ কয়েকটি রোবট নিয়েই তারা সুড়ঙ্গে প্রবেশ করেছে। কিন্তু সকল শ্রমিকের দেহ কতদিনে উদ্ধার করা যাবে তা কেউই বলতে পারছেন না। 

সুড়ঙ্গের মধ্যে অনুসন্ধানের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও পাঠানো হয়েছে। কেরল পুলিশের বেলজিয়ান ম্যালিনোইস প্রজাতির এই কুকুর ১৫ ফুট পর্যন্ত গভীরতা থেকে গন্ধ সনাক্ত করতে পারে। মৃত শ্রমিকের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে তেলঙ্গানা সরকার। 

এখনও পর্যন্ত যে শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে তাঁর নাম গুরপ্রীত সিং। বাকি যারা এখনও আটকে রয়েছেন তাঁরা হলেন মনোজ কুমার, সানি সিং, গুরপ্রীত সিং, সন্দীপ সাহু, জেগটা সেস এবং অনুজ সাহু।


```