Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জম্মু-কাশ্মীরে তিনদিনের ব্যবধানে জঙ্গিদের দ্বিতীয় হামলা! নিহত নিরীহ গ্রামবাসী

সংবাদ সংস্থা সূত্রের খবর, এবার গ্রামের মধ্যে ঢুকে হামলা চালিয়েছে জঙ্গিরা। তাতে এক নিরীহ গ্রামবাসীর মৃত্যু হয়েছে। জখম আরও দু'জন।

জম্মু-কাশ্মীরে তিনদিনের ব্যবধানে জঙ্গিদের দ্বিতীয় হামলা! নিহত নিরীহ গ্রামবাসী

জম্মু-কাশ্মীরে জঙ্গিদের দ্বিতীয় হামলার খবর পেয়ে গ্রামে সেনা বাহিনী।

শেষ আপডেট: 12 June 2024 00:39

দ্য য়াল ব্যুরো: তিনদিনের ব্যবধানে জম্মু-কাশ্মীরে জঙ্গিদের দ্বিতীয় হামলা। গত রবিবার তীর্থযাত্রীদের বাসে হামলা চালিয়েছিল জঙ্গিরা। হামলায় মৃত্যু হয়েছিল ৯ জন তীর্থযাত্রীর। জখম হয়েছিলেন ৩৩ জন। 

সংবাদ সংস্থা সূত্রের খবর, এবার গ্রামের মধ্যে ঢুকে হামলা চালিয়েছে জঙ্গিরা। তাতে এক নিরীহ গ্রামবাসীর মৃত্যু হয়েছে। জখম আরও দু'জন। খবর পেয়ে সেনা বাহিনী পাল্টা অভিযানে নেমে এক জঙ্গিকে খতম করেছে। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার একটি গ্রামে।

এ ব্যাপারে টুইটার পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী তথা  উধমপুরের সাংসদ জিতেন্দ্র সিং লিখেছেন, "গ্রামের একটি বাড়িতে জঙ্গিরা হামলা চালিয়েছে। বাহিনীর অভিযানে এক জঙ্গিরও মৃত্যু হয়েছে। আমি এবং আমার অফিসাররা ঘটনাস্থলে থাকা পুলিশ কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।"

জানা যাচ্ছে, এদিন যে বাড়িটিতে জঙ্গিরা হামলা চালায় সেই বাড়ির মালিকই সেনা বাহিনীকে জঙ্গি হানার খবর দেন। দ্রুত গ্রামে পৌঁছয় বাহিনী। এরপরই পালাতে গিয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে।

বস্তত, দুদিনের ব্যবধানে ফের জম্মু কাশ্মীরে জঙ্গি হানার ঘটনা ঘটায় এবং যেভাবে সাধারণ মানুষকে টার্গেট করে জঙ্গিরা হত্যালীলা শুরু করেছে তাতে জনমানসে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

বাহিনীর তরফে অবশ্য জানানো হয়েছে, জঙ্গি মোকাবিলায় সমগ্র এলাকা জুড়ে রেড অ্যালার্ট জারি করে তল্লাশি শুরু হয়েছে। ভয় পাওয়ার কোনও কারণ নেই। দ্রুত এলাকাকে জঙ্গিমুক্ত করা হবে। 


```