Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

চাকা ফেটে বিপদ! নিয়ন্ত্রণ হারিয়ে ছ'বার পাল্টি খেল গাড়ি, প্রাণ বাঁচল চার শিশু-সহ আটজনের

ভয়াবহ ঘটনার সিসিটিভি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

চাকা ফেটে বিপদ! নিয়ন্ত্রণ হারিয়ে ছ'বার পাল্টি খেল গাড়ি, প্রাণ বাঁচল চার শিশু-সহ আটজনের

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 10 February 2025 13:57

দ্য ওয়াল ব্যুরো: টায়ার ফেটে বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরপ্রদেশের এক্সপ্রেসওয়েতে পাল্টি খেতে দেখা গেল একটি স্করপিও গাড়িকে। ভয়াবহ ঘটনার সিসিটিভি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সেখানেই দেখা গেছে, দিল্লি থেকে বেগুসরাইয়ের দিকে যাচ্ছিল গাড়িটি। আচমকাই জোরে আওয়াজ করে রাস্তার মাঝেই টায়ার ফেটে যায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ডিভাইডারে ধাক্কা মেরে ছ'বার পাল্টি খেয়ে যায় গাড়িটি।

উত্তরপ্রদেশের কাসিমাবাদ থানা এলাকার পূর্বাঞ্চল এক্সপ্রেসয়ের ঘটনা। পুলিশ সূত্রে খবর গাড়িটিতে চারজন শিশু-সহ মোট আটজন ছিলেন। তবে গাড়িটি পাল্টি খেলেও ভাগ্যের জোরে কারও প্রাণহানি হয়নি।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত আট যাত্রীকে স্থানীয় কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়েও দেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, আহতদের নাম মুকেশ, রঞ্জনা, রূপেশ, তাঁর স্ত্রী এবং তাঁদের চার সন্তান ঋত্বিক, রিয়া, ঋদ্ধি ও রিষভ ছিলেন বলে খবর।

সম্প্রতি কেন্দ্রের সড়ক পরিবহন ও হাইওয়ে অথরিটিসের প্রকাশ করা ২০২২ সালে ৪.৬১ লক্ষ পথ দুর্ঘটনা ঘটেছে। যার জেরে ১.৬৮ লক্ষ মানুষের প্রাহহানি হয়েছে এবং ৪.৪৩ লক্ষ মানুষ আহত হয়েছেন। সেই রিপোর্ট সামনে আসতেই হইচই শুরু হয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, তামিলনাড়ুতেই সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশে ২০২২ সালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২২ হাজার ৫৯৫ জনের।


```