Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

কেমিস্ট্রিতে মাত্র ৫! ধৃত নিট পরীক্ষার্থীর রেজাল্ট দেখে অবাক সকলেই

অনুরাগ আগেই স্বীকার করেছিল যে, তাঁর এক ঘনিষ্ঠ আত্মীয় একটি প্রশ্নপত্র তাঁকে দিয়েছিলেন।

কেমিস্ট্রিতে মাত্র ৫! ধৃত নিট পরীক্ষার্থীর রেজাল্ট দেখে অবাক সকলেই

নিট নিয়ে দেশজুড়ে চলছে বিক্ষোভ

শেষ আপডেট: 20 June 2024 19:19

দ্য ওয়াল ব্যুরো: নিট পরীক্ষায় অনিয়মের তদন্তে গ্রেফতার করা হয়েছে অনুরাগ যাদব নামে এক পরীক্ষার্থীকে। তাঁরই পরীক্ষার স্কোরকার্ডের ছবি এখন প্রকাশ্যে এসেছে যা দেখে মাথায় হাত অনেকের। দেখা গেছে ওই পরীক্ষার্থী ফিজিক্সে পেয়েছে ৮৫ শতাংশ নম্বর এবং কেমিস্ট্রিতে মাত্র ৫ শতাংশ! অনুরাগ আগেই স্বীকার করেছিল যে, তাঁর এক ঘনিষ্ঠ আত্মীয় একটি প্রশ্নপত্র তাঁকে দিয়েছিলেন। নিট পরীক্ষায় আসা প্রশ্নের সঙ্গে হুবহু মিল ছিল সেই প্রশ্নপত্রের।

নিট নিয়ে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। সম্প্রতি এই তথ্যও প্রকাশ্যে এসেছে যে, ডাক্তারি পাঠ্যক্রমের প্রবেশিকা পরীক্ষার ওএমআর শিট ৩০-৩২ লক্ষ টাকায় বিক্রি হয়েছে। পরীক্ষার আগের দিন প্রশ্ন পাঠিয়ে দেওয়া হয়েছিল নির্দিষ্ট পরীক্ষার্থীদের কাছে। সেইভাবেই প্রশ্নপত্র হাতে পেয়েছিলেন এই অনুরাগ যাদব। তাঁর স্কোরকার্ড বলছে, নিটের পরীক্ষায় ৭২০ নম্বরের মধ্যে সে পেয়েছে মাত্র ১৮৫। ফিজিক্সে তার প্রাপ্ত নম্বর ৮৫.৮, বায়োলজিতে (বোটানি এবং জুলোজি) সে পেয়েছে ৫১ শতাংশ। তবে কেমিস্ট্রিতে তার প্রাপ্ত নম্বর মাত্র ৫ শতাংশ। তাঁর মোট পার্সেন্টাইল ৫৪.৮৪। 

বিহারের দানাপুর টাউন কাউন্সিলে (দানাপুর নগর পরিষদ) কাজ করা এক ইঞ্জিনিয়ার হলেন অনুরাগের ঘনিষ্ঠ আত্মীয়। অনুরাগ পুলিশি জেরায় জানিয়েছে, তাঁকে নিটের একটি প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। যাতে সঠিক উত্তরও দেওয়া ছিল। পরীক্ষা দিতে বসে তিনি দেখেন, তাঁকে আগে থেকে যে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল, এটাও হুবহু তাই। পরীক্ষা দেওয়ার পর অনুরাগের অল ইন্ডিয়া ব়্যাঙ্ক হয়েছিল ১০ লক্ষ ৫১ হাজার ৫২৫। আর ওবিসি কোটায় তার ব়্যাঙ্ক দাঁড়ায় ৪ লক্ষ ৬৭ হাজার ৮২৪। 

এদিকে নিট নিয়ে চরম বিতর্কের মধ্যে ইউজিসি-নেট বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। ন্যাশেনাল টেস্টিং এজেন্সি ১৮ জুন ইউজিসি-নেট পরীক্ষা নিয়েছিল। ৯ লক্ষের ওপর পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছিল। কিন্তু পরের দিনই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়ে দেয়, এই পরীক্ষা বাতিল করা হয়েছে। 

নিট ইউজি ২০২৪ পরীক্ষায় অনিয়ম এবং ফলপ্রকাশে অস্বচ্ছতার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পড়ুয়া ও অভিভাবকরা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা নিট পরীক্ষার নিয়ামক সংস্থা ১৫০০-র বেশি পরীক্ষার্থীকে 'সময় নষ্ট' হওয়ার কারণে গ্রেস মার্কস দিয়েছিল বলে দাবি ওঠে। এই বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, যাঁদের গ্রেস মার্কস দেওয়া হয়েছিল, তাঁদের ফের পরীক্ষায় বসতে হবে।


```