Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ডি-হাইড্রেশন আটকাতে ৬ রাজ্যের স্কুলে ৩ বার জল পানে ঘণ্টা বাজছে

ছাত্রছাত্রী এবং স্কুলের শিক্ষক-অশিক্ষক কর্মচারীদের ডিহাইড্রেশন বা শরীর জলশূন্যতা থেকে রক্ষা করতে এই পদ্ধতি প্রথম চালু করে কেরল সরকার।

ডি-হাইড্রেশন আটকাতে ৬ রাজ্যের স্কুলে ৩ বার জল পানে ঘণ্টা বাজছে

শেষ আপডেট: 10 April 2024 20:01

দ্য ওয়াল ব্যুরো: তীব্র তাপপ্রবাহ চলছে দেশ জুড়ে। এবার গোটা গ্রীষ্মকাল জুড়ে এমন পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। 

এই পরিস্থিতিতে কিছু রাজ্য গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। আবার স্কুল চালু রেখে দাবদাহ থেকে পড়ুয়া-সহ বাকিদের রক্ষা করতে অভিনব উপায় অবলম্বন করেছে বেশ কয়েকটি রাজ্যের স্কুল কর্তৃপক্ষ।

তারমধ্যে উল্লেখযোগ্য হল স্কুল চলাকালীন অন্তত তিনবার জল পান করার নিদান। ছাত্রছাত্রী এবং স্কুলের শিক্ষক-অশিক্ষক কর্মচারীদের ডিহাইড্রেশন বা শরীর জলশূন্যতা থেকে রক্ষা করতে এই পদ্ধতি প্রথম চালু করে কেরল সরকার। এরপর কর্নাটক, তামিলনাড়ু,  তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং সবশেষে ওড়িশা একই উপায় অবলম্বন করেছে।

ওডিশা সরকার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই তিন স্তরের স্কুলকেই দুপুরের পরিবর্তে সকালে খোলার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে স্কুল চলাকালে প্রতি দেড় ঘণ্টা পর পর ঘণ্টা বাজাতে হবে। ওই সময় ছাত্রছাত্রী-সহ স্কুলের সকলকে জল খেতে হবে। বলা হয়েছে, স্কুলে পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে।

এদিকে, তীব্র গরমের মধ্যে বিচারপতি ও আইনজীবীদের কালো গাউন পরা নিয়ে আপত্তি উঠেছে বেশ কিছু রাজ্যের আাদালতে। কেরল হাই কোর্ট বুধবার বলেছে, আপাতত কালো গাউন না পরলেও চলবে। কেরল হাই কোর্টের প্রধান বিচারপতি বুধবার আইনজীবীদের আর্জি মেনে এই নির্দেশ দিয়েছেন।


```