Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানের পতাকায় কিশোরকে প্রস্রাব করতে বাধ্য করল জনতা! উত্তরপ্রদেশে চাঞ্চল্য

সোমবার বিকেলে স্কুল থেকে ফেরার সময় রাস্তায় পাকিস্তানের জাতীয় পতাকা পড়ে থাকতে দেখে বছর ১৫-র ওই কিশোর।

পাকিস্তানের পতাকায় কিশোরকে প্রস্রাব করতে বাধ্য করল জনতা! উত্তরপ্রদেশে চাঞ্চল্য

প্রতীকী ছবি

শেষ আপডেট: 30 April 2025 19:01

দ্য ওয়াল ব্যুরো: প্রকাশ্য রাস্তায় দিনের আলোয় এক কিশোরকে হেনস্থা! পাকিস্তানের পতাকায় প্রস্রাব করতে বাধ্য করা হল। উত্তরপ্রদেশের আলিগড়ের এই ঘটনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পুলিশ তদন্তে নেমে তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে (Schoolboy Forced To Urinate On Pakistani Flag)।

পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেলে স্কুল থেকে ফেরার সময় রাস্তায় পাকিস্তানের জাতীয় পতাকা পড়ে থাকতে দেখে বছর ১৫-র ওই কিশোর। কিছুক্ষণ পরই সেখানে বেশ কয়েকজন লোক জড়ো হয়। তাঁরা কিশোরের নাম জিজ্ঞেস করে। এরপরই তাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এমনকি তাকে ওই পতাকার ওপর প্রস্রাব করতেও বাধ্য করা হয়। 

নির্যাতিত কিশোরের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে তিন অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে খবর। 

পুলিশের এক উচ্চ আধিকারিক জানিয়েছেন, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। 

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে। সমাজবাদী পার্টি জেলা সাধারণ সম্পাদক মনোজ যাদব তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, "একটি অত্যন্ত নিন্দাজনক ঘটনা। তবে এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা শহরের অন্যান্য অংশ থেকেও একই রকম হয়রানির ঘটনার অভিযোগ পেয়েছি। শান্তি বিঘ্নিত করার যে কোনও প্রচেষ্টা রোধ করতে প্রশাসনকে অবশ্যই দৃঢ় পদক্ষেপ নিতে হবে।" 

কুওয়ারসি থানার অন্তর্গত সুয়ারন জয়ন্তী নগর এলাকা থেকে আরও একটি ঘটনা সামনে এসেছে। ওমার হুসেন নামের এক ফল বিক্রতার দোকানে লুঠপাট চালায় কয়েকজন অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। 

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে (Pahalgam Terror Attack) পর্যটকদের ওপর নৃশংস হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় ২৬ জনের। প্রত্যক্ষদর্শীরাই জানিয়েছিল, হিন্দুদের বেছে বেছে ধর্ম জিজ্ঞেস করে হত্যা করা হয়েছে। সেই ঘটনার জেরেই কি এদেশে মুসলিমদের হেনস্থা হতে হচ্ছে, এই প্রশ্নও তুলছেন ওয়াকিবহাল মহলের একাংশ।


```