Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ট্রেনের টিকিট কাটতে গিয়ে প্রতারণার শিকার! অ্যাকাউন্ট থেকে লক্ষ টাকা উধাও সাংসদের সচিবের

এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ট্রেনের টিকিট কাটতে গিয়ে প্রতারণার শিকার! অ্যাকাউন্ট থেকে লক্ষ টাকা উধাও সাংসদের সচিবের

ছবিটি প্রতীকী

শেষ আপডেট: 6 March 2025 12:10

দ্য ওয়াল ব্যুরো: ট্রেনের টিকিট বুক করতে গিয়ে সাইবার প্রতারণার শিকার হলেন এক সাংসদের ব্যক্তিগত সচিব। টিকিটের মূল্য অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হলেও, টিকিট আসেনি মেইলে বা এসএমএসে। এরপর সাহায্যের জন্য গুগল থেকে হেল্পলাইন নম্বর খুঁজে ফোন করতেই হয় বিপত্তি। টিকিট পাওয়া তো দূর! উল্টে অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ১ লক্ষ ২৮ হাজার টাকা।

গত ৪ জানুয়ারি ওই ব্যক্তি মেয়ের জন্য অনলাইনে ট্রেনের টিকিট কাটেন। মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুকিংয়ের পর টাকা কেটে নেওয়া হয়। নিয়ম অনুযায়ী, এরপর হয় এসএমএসে নাহয় মেইলে কনফারমেশন আসার কথা। কিন্তু টাকা কেটে নিলেও কোনও কনফারমেশন তিনি পাননি। সমস্যার সমাধানে হেল্পলাইন নম্বরে ফোন করলে উল্টে প্রতারণার শিকার হন। 

ফোন কলের মাধ্যমে প্রতারকরা বিভিন্ন ধাপে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ১ লক্ষ ২৮ হাজার ২০২ টাকা সরিয়ে নেয়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরেই তিনি দ্রুত ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অভিযোগ জানান।

এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে, এখনও প্রতারকদের কিনারা করতে পারেননি তদন্তকারী আধিকারিকরা। 


```