
শেষ আপডেট: 27 December 2023 18:06
দ্য ওয়াল ব্যুরো: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) ফিক্সড ডিপোজিটের (এফডি) সুদের হার বাড়িয়েছে। ২ কোটি টাকার নীচে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বাড়ানো হয়েছে সুদ। আজ ২৭ ডিসেম্বর ২০২৩ থেকেই নতুন সুদের হার কার্যকর হবে।
সূত্রের খবর, ১ বছর থেকে ২ বছরের কম, ২ বছর থেকে ৩ বছরের কম এবং ৫ বছর থেকে ১০ বছর ব্যতীত সমস্ত মেয়াদে সুদের হার বাড়িয়েছে ব্যাঙ্কটি।
সাত দিন থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যেসব আমানত ম্যাচিওর করবে তাদের জন্য এসবিআই ৫০ বেসিস পয়েন্ট (bps) বাড়িয়েছে সুদের হার। এখন এই আমানতগুলিতে সুদের হার ৩.৫০% সুদের হার। ৪৬ দিন থেকে ১৭৯ দিনের জন্য ব্যাঙ্ক সুদের হার বাড়িয়েছে ২৫ বেসিস পয়েন্ট, অর্থাৎ এতে সুদ মিলবে ৪.৭৫%। ১৮০ দিন থেকে ২১০ দিনের টার্ম ডিপোজিটের ক্ষত্রে সুদের হার ৫০% বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক। এই ফিক্সড ডিপোজিটগুলিতে এখন সুদ পাওয়া যাবে ৫.৭৫% হারে।
২১১ দিন থেকে ১ বছরের কম দিন পর্যন্ত আমানতের ক্ষেত্রে ব্যাঙ্ক সুদের হার বাড়িয়েছে ২৫ বেসিস পয়েন্ট, অর্থাৎ এখন এই ক্ষেত্রে সুদের হার বেড়ে হয়েছে ৬%। ১ বছর থেকে ২ বছরের কম সময়ের আমানতের ক্ষেত্রে ৬.৮০%। ২ বছর থেকে ৩ বছরের কম সময়সীমার জন্য সুদের হার এখন ৭%। আর যেসব ফিক্সড ডিপোজিট ৩ বছর থেকে ৫ বছরের কম সময়ের মধ্যে ম্যাচিওর করবে সেখানে এখন সুদের হার বেড়ে হয়েছে ৬.৭৫%।
প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার:
প্রবীণ নাগরিকরা আমানতকারীদের তুলনায় ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত পাবেন। সর্বশেষ বৃদ্ধির পরে সাত দিন থেকে দশ বছরের মধ্যে ম্যাচিওর হবে এমন আমানতের উপর সুদের হার বাড়িয়ে ৪ থেকে ৭.৫% পর্যন্ত করেছে এসবিআই৷
৭ দিন থেকে ৪৫ দিনের ক্ষেত্রে ৪%
৪৬ দিন থেকে ১৭৯ দিন পর্যন্ত ৫.২৫%
১৮০ দিন থেকে ২১০ দিন পর্যন্ত ৬.২৫%
২১১ দিন থেকে ১ বছরের কম সময়ের আমানতের ক্ষেত্রে ৬.৫%
১ বছর থেকে ২ বছরের কম সময়ের জন্য সুদের হার ৭.৩০%।