Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বিয়ের আগে একটি মেয়ের জীবন বাঁচালাম, জবানবন্দি পুত্র-ঘাতক বাবার

স্ত্রীকে শিক্ষা দিতে, ছেলের বিয়ের কয়েকঘণ্টা আগে সুপারি কিলার দিয়ে জিম প্রশিক্ষক পুত্রকে খুন করালেন বাবা।

বিয়ের আগে একটি মেয়ের জীবন বাঁচালাম, জবানবন্দি পুত্র-ঘাতক বাবার

শেষ আপডেট: 9 March 2024 14:15

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীকে শিক্ষা দিতে, ছেলের বিয়ের কয়েকঘণ্টা আগে সুপারি কিলার দিয়ে জিম প্রশিক্ষক পুত্রকে খুন করালেন বাবা। মায়ের প্রশ্রয় ও ইন্ধনে পদেপদে বাবাকে লোকচক্ষুর সামনে অপদস্থ ও অপমান এমনকী মারধরের আক্রোশ মেটালেন ওই প্রৌঢ়। পুলিশ জানিয়েছে, একদিনে নয়, চার মাস ধরে খুনের ছক কষেছিলেন অভিযুক্ত। ৭৫ হাজার টাকা বরাত দিয়ে তিন ভাড়াটে খুনি জোগাড় করে ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে দেন ৫৪ বছর বয়সি রঙ্গলাল সিঙ্গাল। কথা হয়েছিল বাকি অর্ধেক টাকা খুনের পর দেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৯ বছর বয়সি ছেলে গৌরব সিঙ্গালকে বুকে, মুখে অন্তত ১৫ বার ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তদন্তে নেমে দিল্লি পুলিশ অভিযুক্ত বাবাকে জয়পুর থেকে গ্রেফতার করে। পুলিশি জেরায় অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছেন।

পুলিশের কাছে অভিযুক্ত স্বীকার করেছেন, তাঁর সঙ্গে স্ত্রী এবং পুত্রের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। বিবাহ বিচ্ছেদের মামলাও চলছিল। আর সে কারণে স্ত্রীকে শিক্ষা দিতেই এই খুনের পরিকল্পনা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ছিল গৌরবের বিয়ে। আর তার ঠিক আগের রাতে গৌরবের রক্তাক্ত দেহ উদ্ধার হয় বাড়ির সামনে থেকে। ময়নাতদন্তে পুলিশ জানতে পারে, দেহে অন্তত ১৫ বার ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। তদন্তে নেমে পুলিশের ভরসা ছিল সিসি ক্যামেরার ফুটেজ। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ ছিল বাবার উপর, কারণ যুবকের বাবা ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন। 

সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ জয়পুর থেকে গ্রেফতার করে বাবাকে। অভিযুক্ত আরও জানিয়েছেন, তাঁর কোনও অনুশোচনা নেই এই খুনের জন্য। এমনকী তিনি মনে করেন, যা করেছেন তা ঠিক। রঙ্গলাল পুলিশকে বলেছেন, তিনি ছেলেকে বিয়ের আগে মেরে দিয়েছেন এই কারণে যে, তিনি চাননি গৌরব একটি মেয়ের জীবন নষ্ট করুক। ছেলের বিয়ে নিয়ে তাঁদের মধ্যে কোনও বিবাদ ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।


```