Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিকিম থেকে ১৫০, হাসিমারার ২৯০ কিমি দূরে রাডারের চোখে ধুলো দেওয়া ৬ যুদ্ধবিমান মোতায়েন চিনের

এর প্রযুক্তি এমনভাবে তৈরি যে, প্রায় নিঃশব্দে শত্রুর মাথার উপর দিয়ে নিমেষে উড়ে যেতে পারে

সিকিম থেকে ১৫০, হাসিমারার ২৯০ কিমি দূরে রাডারের চোখে ধুলো দেওয়া ৬ যুদ্ধবিমান মোতায়েন চিনের

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 30 May 2024 17:59

দ্য ওয়াল ব্যুরো: সিকিম সীমান্তের মাত্র ১৫০ কিমি দূরে এবং বাংলার হাসিমারা বিমানঘাঁটি থেকে ২৯০ কিমি দূরে অত্যাধুনিক জে-২০ স্টিল্থ জেট যুদ্ধবিমান মোতায়েন করেছে চিন। উল্লেখ্য, হাসিমারাতেই ভারত রাফাল যুদ্ধবিমান এনে রেখেছে। গত ২৭ মে উপগ্রহ চিত্রে ধরা পড়েছে ৬টি স্টিল্থ জেট ছাড়াও আরও বেশ কয়েকটি যুদ্ধবিমান মোতায়েন করা আছে। তবে এই মুহূর্তে গোটা বিশ্বে চিনা বিমানবাহিনীর জে-২০ জেট বিমানের জুড়িদার অমিল। এর বিশেষত্ব হচ্ছে, এই বিমান রাডারের চোখে ধুলো দিয়ে উড়তে পারে। এর প্রযুক্তি এমনভাবে তৈরি যে, প্রায় নিঃশব্দে শত্রুর মাথার উপর দিয়ে নিমেষে উড়ে যেতে পারে।

জে-২০ সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৪৬৮ কিমি। আকাশে একবারে ৫৯২৬ কিমি চক্কর দিতে পারে। অ্যাভিয়েশন ওয়েবসাইট অ্যারো কর্নারের তথ্য অনুযায়ী, এফ-৩৫এ-র সর্বোচ্চ গতি ১৯৬০ কিমি/ঘণ্টা। একবারে চক্কর দিতে পারে ২২০০ কিমি।

দিল্লির কুর্সি দখলের জন্য দেশের রাজনৈতিক দলগুলি যখন একে অপরের বিরুদ্ধে কাদা কচলাকচলিতে ব্যস্ত, তখন প্রায় সকলের অগোচরে সিকিমের প্রায় নাকের ডগায় এরকম যুদ্ধবিমান মোতায়েন করেছে চিন। বিজেপির তাবড় নেতা যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা ভোটপ্রচারে পাকিস্তানে ঢুকে জঙ্গি নিকেশের গপ্প ভাঁজলেও চিন যে তলায় তলায় সিকিমের গায়ের কাছে জে-২০ যুদ্ধবিমান মোতায়েন করেছে তা এদিনই প্রকাশ্যে এল।

উপগ্রহ চিত্র থেকে এই ছবিটি অল সোর্স অ্যানালিসিসের অনুমতি নিয়ে প্রকাশ করেছে এনডিটিভি। এই সংস্থা জিওস্পেসিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজ করে। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, চিনা বিমানবাহিনীর ৬টি জে-২০ বিমান দাঁড়িয়ে রয়েছে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাৎসে-তে। এই বিমানবন্দর সামরিক ও অসামরিক দুই উড়ানের ক্ষেত্রেই ব্যবহৃত হয়।

১২ হাজার ৪০৮ ফুট উচ্চতায় অবস্থায় এই বিমানবন্দর বিশ্বের সর্বোচ্চ বিমানবন্দর। ভারতীয় বিমানবন্দর জে-২০ মোতায়েনের কথা জানলেও কোনও মন্তব্য করতে অস্বীকার করেছে। জে-২০কে রোখার মতো উপযুক্ত ৩৬টি রাফাল যুদ্ধবিমান ভারতের কাছে থাকলেও আজকের দিন পর্যন্ত চিনের এই জেটের ধারেকাছে কেউ নেই। ফরাসি প্রযুক্তির মোট ৩৬টি রাফাল কিনেছে ভারত। যার মধ্যে ৮টি এখন যৌথ মহড়ায় আমেরিকায় গিয়েছে। হাসিমারায় রাফালের দ্বিতীয় স্কোয়াড্রনে রয়েছে ১৬টি যুদ্ধবিমান।


```