Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শান্তনু মোবাইল খোয়ালেন, সুজিতের জুতো হাওয়া! রাজঘাটে তৃণমূলের ধর্নায় ধুন্ধুমার

শান্তনু মোবাইল খোয়ালেন, সুজিতের জুতো হাওয়া! রাজঘাটে তৃণমূলের ধর্নায় ধুন্ধুমার

শেষ আপডেট: 2 October 2023 17:15

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির রাজঘাটে ধর্নায় বসেছে তৃণমূল। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দু'দিন ব্যাপী মেগা কর্মসূচি রয়েছে ঘাসফুল শিবিরের। নেতৃত্বে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচিতে যোগ দিতে গিয়ে রাজ্যের মন্ত্রী সুজিত বসু খোয়ালেন জুতো! শুধু তিনি একা নন, রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের অভিযোগ, তাঁর অ্যান্ড্রয়েড ফোন 'চুরি' গেছে!

রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করে ধর্নায় বসেছিল তৃণমূল কংগ্রেস। সেই ধর্নায় ছিল যেমন তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতানেত্রীরা, তেমনই ছিলেন সাধারণ মানুষও। কিন্তু কর্মসূচির মাঝেই বাধ সাধল দিল্লি পুলিশ। 'অনুমতি নেই', বলে ধর্না তুলে দিতে শুরু করে অমিত শাহের পুলিশ। সেই সময় হুড়োহুড়িতে খোয়া যায় শান্তনুর মোবাইল ও সুজিতের জুতো।

দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।

সূত্রের খবর, শান্তনু পরে দলীয় এক বিধায়কের মোবাইল থেকে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানেই নিজের স্যামসং গ্যালাক্সি জেড ফোল্ড মোবাইল 'চুরি' যাওয়ার কথা জানান। তিনি লেখেন, তাঁর মোবাইল রাজঘাটে কেউ পকেট থেকে তুলে নিয়েছে!

অন্যদিকে, সুজিতকে দেখা গেল খালি পায়ে হাঁটাহাঁটি করতে। সংবাদমাধ্যমে তিনি জানান, 'আমি জুতো খুলে ভিতরে গিয়েছিলাম। এখন দেখছি জুতোটা মিসিং।' এখানেই থেমে থাকেননি সুজিত। এরপর গলা চড়িয়ে তিনি বলেন, 'পুলিশ বুট দিয়ে আমার পা চেপে দিয়েছে। জুতো হারালেও আমাদের আন্দোলন চলবে।'

১০০ দিনের কাজ, আবাস যোজনা থেকে শুরু করে একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র! বাংলার শাসক দলের নেতানেত্রীদের মুখে প্রায়ই এই অভিযোগ শোনা যায়। কেন্দ্রের থেকে বকেয়া টাকা ফিরিয়ে আনতে দিল্লির বুকে বিরাট কর্মসূচির ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরও। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি শেষ পর্যন্ত দিল্লি যেতে পারেননি। তবে অভিষেকের নেতৃত্বে বঞ্চিতদের নিয়ে গান্ধী জন্মজয়ন্তীতেই ধর্নায় বসেছিল তৃণমূল নেতৃত্ব।

ধর্না চলার কিছুক্ষণের মধ্যেই দিল্লি পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দিতে শুরু করে। দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। সাংবাদিক বৈঠক মাঝপথে থামিয়েই রাজঘাট ছাড়তে হয় অভিষেককে। তৃণমূলের অভিযোগ, অমিত শাহের পুলিশ বলপূর্বক তাদের সরিয়ে দিয়েছে। সেই গন্ডগোলের মাঝেই তৃণমূলের দুই নেতা মোবাইল ও জুতো হারালেন।


```