Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

স্বরাষ্ট্রমন্ত্রী পদে ডাহা ফেল! শাহর সময়কালে সবথেকে বেশি জওয়ান শহিদ উপত্যকায়, দাবি রাউতের

৩ দিনে ৩টি জঙ্গি হামলার ঘটনা অথচ না মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

স্বরাষ্ট্রমন্ত্রী পদে ডাহা ফেল! শাহর সময়কালে সবথেকে বেশি জওয়ান শহিদ উপত্যকায়, দাবি রাউতের

সঞ্জয় রাউত এবং অমিত শাহ

শেষ আপডেট: 12 June 2024 20:14

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে গত ৩ দিনে ৩টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। অথচ না মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন তাঁরা চুপ করে আছেন এই প্রশ্ন কংগ্রেস তুলে দিয়েছে। এবার শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) সরাসরি আক্রমণ করল অমিত শাহকে। নেতা সঞ্জয় রাউতের দাবি, এই স্বরাষ্ট্রমন্ত্রীর আমলেই উপত্যকায় সবথেকে বেশি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। 

নিজের কাজ করছেন না অমিত শাহ, বরঞ্চ বিরোধী শিবির থেকে কাকে দলে টানা যায়, সেই ফন্দি আঁটতে ব্যস্ত তিনি! শিবসেনা নেতা সঞ্জয় রাউত এমনই দাবি করেছেন। তিনি বলছেন, ক্ষমতায় আসার পর থেকে বিজেপি দাবি করে এসেছে যে জম্মু-কাশ্মীরে জঙ্গি হানার ঘটনা কমছে। বিজেপি আমলেই নাকি তা নির্মূল হবে। অথচ পরিসংখ্যান বলছে, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীনই উপত্যকায় সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী এবং সাধারণ মানুষের মৃত্যু হয়েছে জঙ্গি হামলায়। 

গত রবিবার যখন নরেন্দ্র মোদী সহ বাকিরা রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ করছেন তখনই জম্মু-কাশ্মীরে জঙ্গিহানা হয়েছিল। এরপর আরও দুটি জঙ্গিহানার ঘটনায় উত্তাল হয়েছে দেশ। এসবের মাঝে বিজেপি শিবির শুধু রাজনীতির কথা ভাবছে বলেই অভিযোগ করেছেন সঞ্জয় রাউত। তাঁর স্পষ্ট কথা, নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এখন এনডিএ জোটে আছেন। তাঁদের উচিত এখনই অমিত শাহের পদত্যাগ দাবি করা। 

গত রবিবার জম্মুর রিয়াসি জেলায় শিবখড়ি মন্দির থেকে কাটরায় বৈষ্ণো দেবীর মন্দিরের উদ্দেশে যাওয়াতীর্থযাত্রীদের বাসে হামলা চালিয়েছিল জঙ্গিরা। হামলায় মৃত্যু হয়েছিল ৯ জন তীর্থযাত্রীর। জখম হয়েছিলেন ৩৩ জন। এরপর মঙ্গলবার রাতে কাঠুয়া জেলার হিরানগরীতে একটি বাড়িতে ঢুকে গুলি চালায় জঙ্গিরা।  সেই রাতেই আবার জম্মু ও কাশ্মীরের ডোডায় একটি সেনা ঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। 

জম্মু-কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনার পাশাপাশি মণিপুরে মুখ্যমন্ত্রী কনভয়েও হামলার ঘটনা ঘটেছে। তা নিয়েও মুখে কুলুপ এঁটেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। মণিপুর নিয়ে ইতিমধ্যেই শিবসেনা (ইউটিবি)-র প্রধান উদ্ধব ঠাকরে বুধবার প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। উদ্ধব জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী কবে মণিপুর যাবেন।


```