Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহরুখ 'বাবার কাছে বাবার আর্জি' জানিয়েছিলেন ছেলে আরিয়ানকে গ্রেফতারের পর

বাবা-মায়েদের কথা ভেবে খারাপ লাগে, বললেন আবগারি অফিসার

শাহরুখ 'বাবার কাছে বাবার আর্জি' জানিয়েছিলেন ছেলে আরিয়ানকে গ্রেফতারের পর

শেষ আপডেট: 29 February 2024 13:02

দ্য ওয়াল ব্যুরো: প্রমোদতরণীতে শাহরুখ-পুত্র আরিয়ান খানকে মাদক গ্রহণের অভিযোগে ধরার পর তৎকালীন বিতর্কিত আবগারি দফতরের আধিকারিক সমীর ওয়াংখেড়েকে 'একজন বাবার কাছে বাবার আবেদন' জানিয়েছিলেন বলিউডের বাদশা। সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ এবং গৌরী খানের প্রতি সমবেদনা জানালেন সেই অফিসার। তিনি বলেন, যাঁরা মাদক সেবন করেন, তাঁদের বাবা-মায়ের কথা ভেবে তাঁর খারাপই লাগে।

প্রাক্তন এনসিবি অফিসার ওয়াংখেড়ে বলিউডের সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান সম্পর্কে সাক্ষাৎকারে কথা বলছিলেন। উল্লেখ্য, ২০২১ সালে এই সমীর ওয়াংখেড়ে একরাতে জাতীয় খবরে শিরোনামে উঠে এসেছিলেন। একটি প্রমোদতরণীতে অভিযান চালিয়ে তিনি 'বাদশাজাদা' আরিয়ানকে গ্রেফতার করেছিলেন।

এরপর ২০২৩ সালে সমীর ওয়াংখেড়ে আদালতে একটি হলফনামা জমা দেন। যেখানে শাহরুখ খানের সঙ্গে তাঁর কিছু বার্তালাপ হয়েছিল বলে তিনি দাবি করেন। কিং খান তাঁকে এবং এনসিবিকে ধীরে চলো নীতি নিতে বলেছিলেন বলে তাঁর দাবি। ওয়াংখেড়ের দাবি, তিনি সরাসরি শাহরুখের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন। তবে এও বলেন, যখন আমরা কারও বিরুদ্ধে ব্যবস্থা নিই, তখন তাঁদের বাবা-মা, পরিবার-পরিজনের কথা ভেবে সত্যিই খারাপ লাগে।

একটি দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন, একবার আমরা এক অল্পবয়সি মহিলা মাদক পাচারকারীকে ধরেছিলাম। জিজ্ঞাসাবাদের সময় জানা যায়, তাঁর একটি ছোট বাচ্চা আছে। তখন খারাপ লেগেছিল। কিন্তু, দিনের শেষে এটাই আমাদের কাজ, বলেন ওয়াংখেড়ে। সেই সময় ওয়াংখেড়ের বিরুদ্ধে আরিয়ানকে মুক্ত করার জন্য শাহরুখের কাছ থেকে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছিল। তার আগেই শাহরুখ বাবা হয়ে বাবার কাছে আবেদন জানিয়েছিলেন যে, আরিয়ানকে জেলে পাঠাবেন না। তাহলে ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২ অক্টোবর একটি প্রমোদতরণীতে মাদক পার্টি থেকে গ্রেফতার হন আরিয়ান খান। পরে এনসিবি ১৪ জনের বিরুদ্ধে চার্জগঠন করলেও শাহরুখ-পুত্রকে ক্লিনচিট দেয় আবগারি দফতর।


```