Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্যাম পিত্রোদার বক্তৃতার সময় আইআইটি রুড়কির স্ক্রিনে পর্নোগ্রাফি! দাবি উড়িয়ে দিল কেন্দ্র

শিক্ষা মন্ত্রক জানায়, এই ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা বলেই মনে করা হচ্ছে। তাদের মতে, আইআইটি-র সুনাম দীর্ঘদিনের পরিশ্রম, মেধা ও অর্জনের ভিত্তিতে গড়ে উঠেছে।

স্যাম পিত্রোদার বক্তৃতার সময় আইআইটি রুড়কির স্ক্রিনে পর্নোগ্রাফি! দাবি উড়িয়ে দিল কেন্দ্র

স্যাম পিত্রোদা।

শেষ আপডেট: 28 February 2025 10:10

দ্য ওয়াল ব্যুরো: আইআইটি-রুড়কির এক অনুষ্ঠানে ভিডিও লিঙ্কের মাধ্যমে বক্তৃতা দিচ্ছিলেন স্যাম পিত্রোদা, তখনই এক হ্যাকার সিস্টেমে ঢুকে আপত্তিকর কনটেন্ট স্ট্রিম করতে শুরু করে বলে দাবি ভারতীয় ওভারসিজ কংগ্রেসের প্রধানের। বৃহস্পতিবার তাঁর এই অভিযোগ উড়িয়ে দিয়েছিল শিক্ষা মন্ত্রক। তবে নিজের দাবিতে অনড় স্যাম।

পিত্রোদা দাবি করেছিলেন, আইআইটি-রুড়কিতে এক ওয়েবকাস্টের সময় আপত্তিকর ভিডিও সম্প্রচারিত হয়। তবে শিক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়, ‘ওখানে কোনও আইআইটি নেই। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (IIIT) রয়েছে, এবং তারা নিশ্চিত করেছে যে, স্যাম পিত্রোদাকে কোনও সেমিনার বা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।’

বৃহস্পতিবার, সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে পিত্রোদা বলেন, ‘আমি ১ ফেব্রুয়ারি কগনিজেন্ট সংস্থার একটি ইভেন্টে আমন্ত্রিত হয়ে আইআইটি-রুড়কিতে বক্তব্য রাখছিলাম ভিডিও লিঙ্কের মাধ্যমে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই এক হ্যাকার সিস্টেমে ঢুকে পড়ে এবং আপত্তিকর কনটেন্ট সম্প্রচার শুরু করে। আমরা দ্রুত ভিডিওটি বন্ধ করে ইভেন্ট শেষ করি।’

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় এমন ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটি সাইবার নিরাপত্তার গুরুত্বের এক স্পষ্ট বার্তা দেয়।

এই অভিযোগের পরে শিক্ষা মন্ত্রক জানায়, এই ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা বলেই মনে করা হচ্ছে। তাদের মতে, আইআইটি-র সুনাম দীর্ঘদিনের পরিশ্রম, মেধা ও অর্জনের ভিত্তিতে গড়ে উঠেছে। তাকে এভাবে কালিমালিপ্ত করা যায় না।

মন্ত্রক আরও জানায় যে, কোনও প্রতিষ্ঠানকে বদনাম করার প্রচেষ্টার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।


```