.jpeg)
দুজনের বুথেই এদিন নিরাপত্তার কারণে ব্যাপক প্রহরার ব্যবস্থা করা হয়েছিল।
শেষ আপডেট: 20 November 2024 18:22
দ্য ওয়াল ব্যুরো: সারাদিনের অধীর প্রতীক্ষার পর ভোট দিলেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই দলের কাছ থেকে খুনের হুমকি পাওয়া বলি অভিনেতা সলমন খান। সামান্য আগেপরে হলেও প্রায় একই সময়ে ছেলে আরিয়ান, মেয়ে সুহানা ও স্ত্রী গৌরী খানকে নিয়ে বুথে আসেন শাহরুখ খানও।
এই দুজনের বুথেই এদিন নিরাপত্তার কারণে ব্যাপক প্রহরার ব্যবস্থা করা হয়েছিল। বাবা সিদ্দিকি হত্যাকাণ্ড এবং অনবরত খুনের হুমকির কারণে সলমনকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছিল। এছাড়াও স্থানীয় মাউন্ট মেরি স্কুলের বুথে আধা সামরিক বাহিনীর কড়া নিরাপত্তা ছিল।
সলমনের ভোটদানের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা গিয়েছে, সুপারস্টার একটি ধূসর রঙের টি-শার্ট এবং জিনস পরে এসেছিলেন। মাথায় ছিল কালো টুপি। চোখে কালো চশমা। গাড়ি থেকে নেমে বুথের এগিয়ে যাওয়ার এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। অন্যদিকে সাদা জামা, ব্লু ডেনিম জিনস পরা বলি-বাদশা স্ত্রী, পুত্র-কন্যা নিয়ে ভোট দিতে আসেন।
মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা এবং উত্তরপ্রদেশ, পাঞ্জাবের বিধানসভা উপনির্বাচন শেষ হল। বিকেল ৫টা পর্যন্ত মহারাষ্ট্রে ভোট পড়েছে ৫৮.২২ শতাংশ এবং ঝাড়খণ্ডে দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফায় ভোট পড়ল ৬৭.৫৯ শতাংশ। এখন অপেক্ষা বুথফেরত সমীক্ষার।