Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রাম মন্দির উদ্বোধনের দিন মদ বিক্রি নিষিদ্ধ বিজেপি শাসিত ৪ রাজ্যে

২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন মদ বিক্রি বন্ধ রাখতে জেএমএম পরিচালিত ঝাড়খণ্ড সরকারের উপর প্রবল চাপ তৈরি করেছে বিজেপি।

রাম মন্দির উদ্বোধনের দিন মদ বিক্রি নিষিদ্ধ বিজেপি শাসিত ৪ রাজ্যে

শেষ আপডেট: 13 January 2024 16:50

দ্য ওয়াল ব্যুরো: ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন মদ বিক্রি বন্ধ রাখতে জেএমএম পরিচালিত ঝাড়খণ্ড সরকারের উপর প্রবল চাপ তৈরি করেছে বিজেপি। রাজ্য বিজেপির নেতারা মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সঙ্গে দেখা করে এই দাবি জানিয়েছেন। হেমন্ত সরকার এখনও এই বিষয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি। 

তবে চারটি বিজেপি শাসিত রাজ্য ইতিমধ্যে ২২ জানুয়ারি মদের দোকান বন্ধ রাখার নির্দেশ জারি করেছে। এরমধ্যে উল্লেখযোগ্য হল উত্তর প্রদেশ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ২২ জানুয়ারি মদের সব ধরনের দোকান বন্ধ থাকবে। হোটেল, রেস্তোরাতেও মদ সরবরাহ করা যাবে না।

ওই দিন মদ বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে অসমের বিজেপি সরকারও। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এজন্য মন্ত্রিসভায় প্রস্তাব পেশ করেন। তাতে বলা হয়েছে, ভগবান রামচন্দ্রের মন্দির উদ্বোধন ও দেবতার প্রাণ প্রতিষ্ঠার দিন স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে মদ বিক্রি বন্ধ রাখা জরুরি।

২২ তারিখ মদের দোকান বন্ধ রাখার কথা জানিয়েছে বিজেপি শাসিত উত্তরাখণ্ড এবং ছত্রিসগড়ও। দ্বিতীয় রাজ্যটিতে সদ্য ক্ষমতায় এসেছে বিজেপি। মনে করা হচ্ছে, বিজেপি শাসিত বাকি রাজ্যগুলিও একই রাস্তায় হাঁটবে। এমনকী আমিষ খাবারের উপরও নিষেধাজ্ঞা জারি হতে পারে। পাশাপাশি অবিজেপি দল শাসিত রাজ্যগুলিতেও মদ বিক্রির বন্ধ রাখার দাবি তুলতে পারে গেরুয়া শিবির।


```