Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বামীকে খুনের পর কসোলে গিয়ে পার্টি করেছিল সাহিল ও মুসকান? বিস্ফোরক দাবি হোটেল কর্মীদের

জানা গিয়েছে, ১০ মার্চ কসোলের পূর্ণিমা হোটেলে চেক ইন করে সাহিল ও মুসকান।

স্বামীকে খুনের পর কসোলে গিয়ে পার্টি করেছিল সাহিল ও মুসকান? বিস্ফোরক দাবি হোটেল কর্মীদের

ভাইরাল ভিডিও থেকে নেওয়া মুসকান ও সাহিলের ছবি

শেষ আপডেট: 22 March 2025 21:00

দ্য ওয়াল ব্যুরো: মার্চেন্ট নেভি অফিসার (merchant Navy Officer) সৌরভ রাজপুতকে (Saurabh Rajput) নৃশংসভাবে খুনের পরদিনই প্রেমিক সাহিল শুক্লাকে (Sahil Shukla) নিয়ে হিমাচল প্রদেশে (Himachal Pradesh) পালিয়ে যায় মুসকান রাস্তোগি (Muskan Rastogi)। মূল উদ্দেশ্য ছিল পরিবার ও স্থানীয়দের চোখে ধুলো দেওয়া এবং বিশেষ করে প্রেমিকের জন্মদিন উদযাপন করা। হিমাচল প্রদেশে ঘুরতে গিয়ে প্রথমেই তারা মানালিতে (Manali) যান বলে খবর। সেখানে সাহিলের সঙ্গে তুষারপাত উপভোগ করেন মুসকান। এরপর হোলি ও প্রেমিকের জন্মদিন উপলক্ষে চলে যান কসোলে (Kasol)।

কসোলের কোন হোটেলে, কবে গিয়েছিল মুসকান ও সাহিল?

জানা গিয়েছে, ১০ মার্চ কসোলের পূর্ণিমা হোটেলে চেক ইন করে দুই অভিযুক্ত। চেক আউট করে ১৬ মার্চ। হোটেলের কর্মীরা সংবাদমাধ্যমে বিস্ফোরক দাবি করেছেন। তাঁরা জানিয়েছেন, হোটেলের ২০৩ নম্বর রুমে ছিল মুসকান ও সাহিল। মানালি থেকে ট্যাক্সি নিয়েই কসোল গিয়েছিল তারা। তবে হোটেলে আসার পর থেকেই দু'জনে অদ্ভুত আচরণ করতে থাকেন বলে অভিযোগ কর্মীদের। প্রতিদিন খুব অল্প সময়ের জন্যই ঘরের বাইরে দেখা গেলেও বাকি সময় ঘরের ভিতরেই দু'জন থাকত বলে অভিযোগ। 

হোটেলে চেক ইনের সময় সাহিলকে স্বামী পরিচয় মুসকানের

হোটেলের কর্মীরা আরও জানিয়েছেন, চেক ইনের সময় সাহিল নিজের আইডি জমা দিলেও নিজের আইডি দিতে অস্বীকার করেন মুসকান। সৌরভের স্ত্রী সাহিলকে নিজের স্বামী পরিচয় দেয়। যদিও পরে চাপের মুখে পড়ে নিয়ম মেনে দু'জনের পরিচয় পত্র জমা নেওয়া হয়। 
 
ঘুরতে গিয়ে হোটেল রুমেই সারাক্ষণ ছিল দু'জনে?

কসোলে বরফে হাঁটছে মুসকান

অভিযোগ ঘুরতে গিয়েও হোটেলের রুমেই সবসময় বসে থাকত দু'জন। খাবার অর্ডার দেওয়া এবং ঘর পরিষ্কারের জন্যই কর্মীদের ডাকা হত বলে অভিযোগ। হোটেল কর্মীদের থেকে জানতে চাওয়া হয়, সাহিলের জন্মদিনের অনুষ্ঠান কীভাবে পালন করেছিল মুসকান? উত্তরে তাঁরা জানিয়ে দেন, এমন কোনও বিষয় তাঁদের নজরে আসেনি। ১৬ মার্চ চেক আউটের সময় মুসকান ও সাহিল জানায় তারা উত্তরপ্রদেশে ফিরে যাচ্ছে।

ঘুরতে গিয়ে ভাড়া করে আজব সিংয়ের গাড়ি

হিমাচলে ঘুরতে এসে আজব সিং নামে এক ড্রাইভারের গাড়িই ভাড়া করেছিল অভিযুক্তরা। গাড়ির চালক জানিয়েছেন, প্রথমে তারা সিমলায় যায়। আমি যখন তাদের গাড়িতে করে নিয়ে যাচ্ছিলাম সে সময় মুসকানের মা তাকে দু'বার ফোন করেন। পুরো সফরে একে অপরের সঙ্গে একটা কথাও বলেনি।  

সাহিল ও মুসকানের মাদক প্রেম

আজব সিং আরও জানিয়েছেন, সাহিল প্রতিদিন দুই বোতল করে মদ খেত এবং মানালিতে পর মুসকানও তিন ক্যান বিয়ার খায়। মুসকান শুধুমাত্র হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে যোগাযোগ করত। এদিকে শুক্রবারই দম্পতির একটি ভিডিও সামনে এসেছে। যেখানে দুজনকে হোলি পার্টিতে যোগ দিতে দেখা যাচ্ছে। তবে ভিডিওটি কোথায় এবং কখন তোলা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য নেই। আদৌ ভিডিওটা কাসলে গিয়ে তোলা হয়েছে কী না হোটেল কর্মীদের মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

ভাইরাল ভিডিও নিয়ে জল্পনা

ভাইরাল হোলি পার্টির ভিডিওতে, মুসকান এবং সাহিলকে মুখে রং মেখে হাসতে হাসতে গানের তালে নাচতে দেখা যাচ্ছে। আরেকটি ক্লিপে, মুসকানকে সাহিলের জন্মদিন উদযাপন করতে দেখা যাচ্ছে, তাকে কেক খাওয়ানোর আগে চুমু খেতে দেখা যাচ্ছে। তবে কোনও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল

জন্মদিনে সাহিলকে কেক খাওয়াচ্ছে মুসকান

পুলিশ জানিয়েছে, ৪ মার্চ রাতে সৌরভকে খুন করা হয়। মুসকান প্রথমে স্বামীর খাবারে মাদক মিশিয়ে দেয় বলে অভিযোগ। এরপর সে তার প্রেমিক সাহিলকে ডেকে পাঠায়। পরে দু'জনে ছুরি দিয়ে সৌরভের গলা কেটে ফেলে। এরপর দেহ ১৫ টুকরো করে ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সিল করে দেয় বলে অভিযোগ।


```