Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'সচেত' কী? দুর্যোগ-সতর্কতায় দেশের এই নতুন অ্যাপ নিয়ে মন কি বাতে কী বললেন প্রধানমন্ত্রী?

ভারতের নতুন দুর্যোগ সতর্কতা অ্যাপ ‘সচেত’ (SACHET)-এর কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার, ২৭ এপ্রিল 'মন কি বাত'-এ বক্তব্য রাখার সময় বিশেষভাবে আলোচনায় আনলেন এটির কথা।

'সচেত' কী? দুর্যোগ-সতর্কতায় দেশের এই নতুন অ্যাপ নিয়ে মন কি বাতে কী বললেন প্রধানমন্ত্রী?

ভারতের নতুন দুর্যোগ সতর্কতা অ্যাপ ‘সচেত’ (SACHET)-এর কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 27 April 2025 13:18

দ্য ওয়াল ব্যুরো: ভারতের নতুন দুর্যোগ সতর্কতা অ্যাপ ‘সচেত’ (SACHET)-এর কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার, ২৭ এপ্রিল 'মন কি বাত'-এ বক্তব্য রাখার সময় বিশেষভাবে আলোচনায় আনলেন এটির কথা। জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (NDMA) দ্বারা তৈরি এই অ্যাপটিকে প্রধানমন্ত্রী ভারতের নিরাপত্তা ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে চিহ্নিত করেছেন।

প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, 'সচেত' অ্যাপের মূল উদ্দেশ্য হল দুর্যোগ ও গুরুতর আবহাওয়ার সতর্কতা দ্রুত ও নির্ভুলভাবে দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া। তিনি জানান, অ্যাপটি কমন অ্যালার্টিং প্রোটোকলের (CAP) উপর ভিত্তি করে তৈরি। দেশের সতর্কতা ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি, যা গোটা ভারতের জন্য উন্মুক্ত।

অ্যাপটির অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, প্রযুক্তির মাধ্যমে ও ভূ-তথ্য ব্যবহার করে প্রায় রিয়েল-টাইমে প্রাথমিক সতর্কবার্তা ছড়িয়ে দিতে পারবে 'সচেত'। নানা প্রযুক্তিগত মাধ্যমে সতর্কবার্তা পাঠাবে এটি, যাতে জরুরি সময়ে দ্রুত পদক্ষেপ করা সম্ভব হয়।

'সচেত' অ্যাপ কীভাবে কাজ করে?

সরকারি তথ্য অনুসারে, সচেত অ্যাপ ব্যবহারকারীদের সরাসরি সরকারি সংস্থার সূত্র থেকে দুর্যোগ সংক্রান্ত সতর্কবার্তা ও গুরুতর আবহাওয়ার খবর পাঠায়, যার মধ্যে ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) অন্যতম।

এই অ্যাপ ব্যবহারকারীরা তাঁদের বর্তমান অবস্থান অনুযায়ী নোটিফিকেশন পেতে পারেন, আবার চাইলে নির্দিষ্ট রাজ্য বা জেলার জন্যও আপডেট সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এর ফলে যে কোনও জরুরি পরিস্থিতির আগেই ব্যবহারকারীরা তথ্য পেয়ে যান এবং প্রস্তুতি নিতে পারেন। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও iOS - দুই প্ল্যাটফর্মেই ডাউনলোডের জন্য রয়েছে।

আরও কী কী সুবিধা রয়েছে অ্যাপে?

সচেত অ্যাপে শুধু সতর্কবার্তাই নয়, দৈনিক আবহাওয়ার আপডেট ও পূর্বাভাসও দেবে। এছাড়াও এতে রয়েছে একটি রিসোর্স লাইব্রেরি, যাতে বিভিন্ন ধরনের দুর্যোগের জন্য প্রয়োজনীয় 'কী করা উচিত আর কী করা উচিত নয়' তালিকা দেওয়া আছে। পাশাপাশি জরুরি যোগাযোগের জন্য অত্যাবশ্যকীয় হেল্পলাইন নম্বরও রয়েছে।

এই অ্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, স্যাটেলাইট কানেক্টিভিটি সুবিধা। অর্থাৎ, কোনও বড় দুর্যোগের সময় যদি সাধারণ নেটওয়ার্ক বিপর্যস্ত হয়ে পড়ে, তাহলেও উপগ্রহের মাধ্যমে যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে, এবং জরুরি সতর্কবার্তা পৌঁছে দেওয়া যাবে।

দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সুবিধার কথা মাথায় রেখে সচেত অ্যাপটি ১২টি ভারতীয় ভাষায় পাওয়া যাচ্ছে। এতে অনুবাদ এবং লেখা পড়ে শোনানোরও অপশন রয়েছে।

প্রধানমন্ত্রী মোদী এদিন বিশেষভাবে আহ্বান করেছেন, দেশের সব নাগরিক যেন এই প্রযুক্তিগত উদ্ভাবনকে কাজে লাগিয়ে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকেন। তাঁর মতে, এই ধরনের অ্যাপ, যে কোনও প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে জীবন বাঁচাতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে।


```