Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Sudarshan Chakra: ভারতের 'সুদর্শন চক্রে' ছিন্নভিন্ন পাকিস্তান, মিসাইল হামলা রুখল 'এস ৪০০'

Sudarshan Chakra: 'অপারেশন সিঁদুর' এর পর কোনও বাহাদুরি দেখাতে এলে পাকিস্তানের পরিণতি ভাল হবে না, এমনটা বুধবারই জানিয়ে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। সেই সতর্কবার্তা অগ্রাহ্য করে ভারতের মাটিতে অভিযান চালাতে গিয়ে পালটা হামলায় গুঁড়িয়ে গেছে পাকিস্তান এয়ার ডিফেন্স সিস্টেম।

Sudarshan Chakra: ভারতের 'সুদর্শন চক্রে' ছিন্নভিন্ন পাকিস্তান, মিসাইল হামলা রুখল 'এস ৪০০'

শেষ আপডেট: 8 May 2025 17:00

দ্য ওয়াল ব্যুরো: ভারতের 'অপারেশন সিঁদুর'-এর (Operation Sindoor) পাল্টা প্রত্যাঘাত হানতে গেছিল পাকিস্তান। বুধবার রাতে ভারতের ১৫টি সেনা ক্যাম্পে হামলা চালানোর চেষ্টা করে তারা। কিন্তু সেই হামলা যে ভারতীয় বাহিনী শুধু প্রতিরোধই করেছে তা নয়, বরং পাক 'এয়ার ডিফেন্স সিস্টেম' (Pak Air Defence System) ধ্বংস করে দিয়েছে। ইতিমধ্যে এই নিয়ে বিবৃতিও দিয়েছে কেন্দ্রীয় সরকার।

'অপারেশন সিঁদুর'-এর পর কোনও বাহাদুরি দেখাতে এলে পাকিস্তানের পরিণতি ভাল হবে না, এমনটা বুধবারই জানিয়ে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। সেই সতর্কবার্তা অগ্রাহ্য করে ভারতের মাটিতে অভিযান চালাতে গিয়ে পালটা হামলায় গুঁড়িয়ে গেছে পাকিস্তান এয়ার ডিফেন্স সিস্টেম। যার নেপথ্যে রাশিয়ার থেকে কেনা এস ৪০০ অ্যান্টি মিসাইল সিস্টেম। সেনারা যার নাম দিয়েছে 'সুদর্শন চক্র' (Sudarshan Chakra)। 

নয়াদিল্লি জানিয়েছে, জম্মু-কাশ্মীরের শ্রীনগর, পাঠানকোট, জম্মু, অবন্তীপুর ছাড়া পাঞ্জাবের অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড় সহ একাধিক জায়গায় ড্রোন হামলা করার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমের দ্বারা সেই ড্রোনগুলি নষ্ট করে দেওয়া হয়েছে। আর পাল্টা হামলা করে লাহোর সহ পাকিস্তানের একাধিক শহরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, পাকিস্তানের এইচকিউ-৯ মিসাইল ডিফেন্স সিস্টেম ইউনিট যা চিনের তৈরি করা, তা ধ্বংস করেছে ভারত। আর এর জন্য ব্যবহার করা হয়েছে ইজরায়েল নির্মিত 'হারপ' ড্রোন।

এই প্রতিরোধ অভিযানে ব্যবহৃত রাশিয়ার তৈরি অ্যান্টি মিসাইল সিস্টেম বিশ্বের সবচেয়ে উন্নতমানের, যা ৬০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু খুঁজে ৪০০ কিলোমিটার পর্যন্ত পরিসরে হামলা প্রতিহত করতে সক্ষম।

ভারতের আকাশকে সুরক্ষিত করতে ২০২১ সালে রাশিয়ার সঙ্গে 'এস-৪০০ ট্রায়াম্ফ'-এর প্রতিরক্ষাচুক্তি করে নয়াদিল্লি। এ দেশের বায়ুসেনাকে এই হাতিয়ার তুলে দিতে ৫৪০ কোটি ডলার খরচ করে কেন্দ্র। 

রুশ 'এস-৪০০'কে দুনিয়ার আধুনিকতম 'ভূমি থেকে আকাশ' ক্ষেপণাস্ত্র ব্যবস্থা (সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম) বলে গণ্য করা হয়। গত তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধে নিজের জাত চিনিয়েছে এই হাতিয়ার।

বিশ্লেষকদের একাংশের দাবি, মস্কো-সহ অধিকাংশ গুরুত্বপূর্ণ শহরকে যে ক্ষেপণাস্ত্রের সাহায্যে কিভ নিশানা করতে পারেনি, তার অন্যতম কারণ হল 'এস-৪০০'। সেগুলিকে মাঝ আকাশেই ধ্বংস করেছে ক্রেমলিনের কবচ


```