Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

রবিবার মণিপুর থেকে শুরু রাহুলের 'ন্যায় যাত্রা', বাংলা ছুঁয়ে হাঁটবেন ৬২০০ কিলোমিটার

লোকসভা নির্বাচনের আগে এটাই কংগ্রেসের বড় জনসংযোগ যাত্রা। প্রথমবারের যাত্রায় রাহুল দক্ষিণ থেকে উত্তর জুড়েছিলেন। এবারের যাত্রায় জুড়বেন পূর্ব থেকে পশ্চিম।

রবিবার মণিপুর থেকে শুরু রাহুলের 'ন্যায় যাত্রা', বাংলা ছুঁয়ে হাঁটবেন ৬২০০ কিলোমিটার

শেষ আপডেট: 14 January 2024 12:12

দ্য ওয়াল ব্যুরো: কন্যাকুমারী থেকে কাশ্মীর-- 'ভারত জোড়ো যাত্রা' করে জাতীয় রাজনীতিতে তাক লাগিয়ে দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দীর্ঘপথ হেঁটেছিলেন তিনি। হাজার হাজার মানুষ তাঁর সঙ্গে পা মিলিয়েছিলেন। ১৪ জানুয়ারি, ২০২৪ সোমবার থেকে শুরু হচ্ছে রাহুলের নতুন কর্মসূচি ভারত জোড়ো ন্যায় যাত্রা। 

লোকসভা নির্বাচনের আগে এটাই কংগ্রেসের বড় জনসংযোগ যাত্রা। প্রথমবারের যাত্রায় রাহুল দক্ষিণ থেকে উত্তর জুড়েছিলেন। এবারের যাত্রায় জুড়বেন পূর্ব থেকে পশ্চিম। এদিন রাহুল 'ন্যায় যাত্রা' শুরু করবেন উত্তর-পূর্ব ভারতের মণিপুর থেকে। ৬৭ দিনের লম্বা কর্মসূচি রয়েছে কংগ্রেসের। 

গত বছর মে মাস থেকে উত্তপ্ত হয়ে আছে মণিপুর। জাতিদাঙ্গার আগুনে পুড়ছে রাজ্যটি। দিন দু'য়েক আগেও এখানে শিশু-সহ ৪ জনের খুনের ঘটনা ঘটে। অশান্ত মণিপুর থেকেই রাহুল এবারের জনসংযোগ যাত্রা শুরু করবেন। রাজধানী ইম্ফল থেকে এই যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও প্রশাসন তার অনুমতি দেয়নি। তাই থৌবাল জেলা থেকে এই যাত্রার সূচনা হবে। এই রাজ্যে মোট ১০০ কিলোমিটার পথ হাঁটবেন রাহুল। 

মণিপুর থেকে যাত্রা শুরু করে রাহুল নাগাল্যান্ড পৌঁছবেন। অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয় হয়ে কংগ্রেস সাংসদের পদযাত্রা ঢুকবে বাংলায়। ৫ দিন জেলায় জেলায় ঘুরবেন রাহুল। বাংলায় মোট ৫২৩ কিলোমিটার পথ হেঁটে বিহারে পৌঁছবেন তিনি।

উল্লেখ্য, যাত্রাপথে ১৫ রাজ্যের মাটি ছোঁবে রাহুলের ভারত ন্যায় যাত্রা। ৬২০০ কিলোমিটারের দীর্ঘ এই ভারত ন্যায় যাত্রায় ১১০ জেলার মধ্যে দিয়ে হাঁটবেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। মণিপুর থেকে যাত্রা শুরু হয়ে নাগাল্যান্ড, অসম, মেঘালয়, বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তীসগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাতেও যাবে ভারত ন্যায় যাত্রা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রের মুম্বইয়ে শেষ হবে এই যাত্রা।

এদিকে, ঘন কুয়াশার কারণে রাহুলের বিমান এদিন মণিপুরে সময়ে পৌঁছতে পারেনি। ফলে ন্যায় যাত্রা পূর্ব নির্ধারিত সময় থেকে দেরিতে শুরু হবে বলেই খবর কংগ্রেস সূত্রে।


```