Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানুষ অতিমানব, ভগবান, বিশ্বরূপ ধারণ করতে চায়, আরএসএস প্রধান মোহন ভাগবতের লক্ষ্য কি মোদী?

নাগপুর থেকে অগ্নি ক্ষেপণাস্ত্র বর্ষণ লোককল্যাণ মার্গে, জয়রাম রমেশের টিপ্পনি প্রধানমন্ত্রীকে

মানুষ অতিমানব, ভগবান, বিশ্বরূপ ধারণ করতে চায়, আরএসএস প্রধান মোহন ভাগবতের লক্ষ্য কি মোদী?

মোহন ভাগবত। ফাইল ছবি।

শেষ আপডেট: 19 July 2024 11:13

দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবতের মন্তব্যে ফের একবার দেশের রাজনীতির পরিমণ্ডলে হালচাল পড়ে গিয়েছে। ভাগবত এক সভায় বলেন, মানুষের স্বভাবই হচ্ছে সে প্রথমে অতিমানব হতে চায়। তারপর দেবতা, ভগবান হতে চায়। অবশেষে তার উচ্চাকাঙ্ক্ষা থাকে সে বিশ্বরূপ ধারণ করবে।

বিজেপির মস্তিষ্ক সঙ্ঘপ্রধানের এই ভাষায় ভাষণের পরই দেশের রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। কংগ্রেস তাঁর বক্তব্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আচরণের সঙ্গে জুড়ে দিতে দেরি করেনি। দলের জনসংযোগ প্রধান তথা রাজ্যসভার সদস্য জয়রাম রমেশ সঙ্গে সঙ্গে এক এক্সবার্তায় ভাগবতের বক্তব্যের ভিডিও অংশটি জুড়ে মোদীকে টিপ্পনি কাটতে কসুর করেননি।

রমেশের মন্তব্য, আমি নিশ্চিত স্বঘোষিত ঈশ্বরপুত্র প্রধানমন্ত্রী নিশ্চই খবরটি এতক্ষণে পেয়ে গিয়েছেন। ঝাড়খণ্ডের মাটি থেকে নাগপুরের (আরএসএসের সদর কার্যালয়) অগ্নি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার অভীষ্ট লক্ষ্য লোককল্যাণ মার্গ (প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন)। উল্লেখ্য, বৃহস্পতিবার ঝাড়খণ্ডের গুমলায় এক অনুষ্ঠানে ভাগবত এই ভাষণ দেন। সংগঠনের এক সদস্য অশোক ভাগবতের সমাজসেবী সংস্থা বিকাশ ভারতী আয়োজিত অনুষ্ঠানে ওই গ্রামে গিয়েছিলেন সঙ্ঘপ্রধান। সেখানে গ্রামভিত্তিক কর্মিসভায় বক্তব্য বলতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

ভাগবত বলেন, মানুষের উচ্চাকাঙ্ক্ষার কোনও শেষ নেই। উপরে উঠতে চাওয়ার কোনও অন্ত নেই। মানুষ অতিমানুষ হতে চায়। কিন্তু, সেখানেও সে থেমে থাকতে পারে না। এরপর সে দেবতা পরে ভগবান হতে চায়। তাতেও তার আশ মেটে না। সে বিশ্বরূপ ধারণ করতে চায়। কেউ জানে না এর থেকেও বৃহৎ কিছু আছে কিনা!

ভাগবত আরও বলেন, একজন কর্মীকে মনে রাখতে হবে, অনেক কিছু করার পরেও তাঁর আরও কিছু করার আছে। উন্নয়ন হল এক ধারাবাহিক কাজ। আজ যাদের শিক্ষিত করার কাজ চলছে, কয়েকদিনে আবার নতুন প্রজন্ম চলে আসবে। কখনও ভাবলে চলবে না, আমি অনেক চারাগাছ পুঁতেছি, আরও চারা রোপণ করে যেতে হবে। তাঁর মতে, সনাতন ধর্ম হল মানবকল্যাণে ব্রতী।


```