Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশে হামলা, হত্যা, নারী নির্যাতনের প্রতিবাদ, মোদীকেও সতর্ক করল আরএসএস

বাংলাদেশের তদারকি মহম্মদ ইউনুস সরকারকে নীরব দর্শক বলে একহাত নিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস

বাংলাদেশে হামলা, হত্যা, নারী নির্যাতনের প্রতিবাদ, মোদীকেও সতর্ক করল আরএসএস

ইউনুসের সরকার গোড়া থেকেই মুখে কুলুপ এঁটে রয়েছে।

শেষ আপডেট: 30 November 2024 16:03

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের বিরুদ্ধে শনিবার ফের সরব হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। এই ধরনের ঘটনাকে বিপজ্জনক বলে মন্তব্য করেছে সঙ্ঘ। বাংলাদেশের তদারকি মহম্মদ ইউনুস সরকারকে নীরব দর্শক বলে একহাত নিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস। ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ও তার পরবর্তী হিংসাত্মক ঘটনার জন্য অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় তুলে অবিলম্বে হিন্দু সন্ন্যাসীর মুক্তির দাবি জানিয়েছে সরসঙ্ঘ।

এদিন এক বিবৃতিতে আরএসএস বলেছে, বাংলাদেশে হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের উপর ইসলামি চরমপন্থীদের অত্যাচার-নির্যাতন লাগামছাড়া হয়ে উঠছে। সেখানে প্রায় রোজ হামলা, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, মহিলাদের উপর পাশবিক ব্যবহার চলছে। যা অত্যন্ত ভয়ঙ্কর ও বিপজ্জনক প্রবণতা।

সংগঠনের বিবৃতিতে আরও বলা হয়েছে, মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার এবং অন্যান্য সহায়ক দলগুলি কোনও ব্যবস্থা বা পদক্ষেপই নিচ্ছে না। তারা গোড়া থেকেই মুখে কুলুপ এঁটে রয়েছে। অসহায় অবস্থায় বাংলাদেশি হিন্দুরা নিরাপত্তার দাবিতে গণতান্ত্রিক পদ্ধতিতে আওয়াজ তুলছেন। কিন্তু, তাঁদের সেই কণ্ঠ স্তব্ধ করে দিতে এক নতুন কায়দায় অবিচার ও শোষণপীড়ন শুরু হয়েছে।

চিন্ময় দাসের গ্রেফতারিকে অন্যায় বলে দাবি জানিয়ে সঙ্ঘ বলেছে, বাংলাদেশ সরকার যেন এই মুহূর্তে এ ধরনের কাজ বন্ধ করে। অবিলম্বে চিন্ময়কৃষ্ণকে মুক্ত করার দাবি জানায় সঙ্ঘ। একইসঙ্গে আরএসএস দেশের সরকারের কাছে সেদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। দরকার হলে ভারত সরকার যেন আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করে, সে পরামর্শও দিয়েছে সঙ্ঘ নেতৃত্ব।


```