Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

‘এ দেশে থাকতে হলে বলতেই হবে জয় শ্রীরাম’, সেই মুসকানকে হুঁশিয়ারি আরএসএস নেতার

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর মুখ খুলেছেন হিজাব আন্দোলনের মুখ বিবি মুসকানও। তিনি জানিয়েছেন, হিজাব পরে ফের কলেজে ফিরবেন। 

‘এ দেশে থাকতে হলে বলতেই হবে জয় শ্রীরাম’, সেই মুসকানকে হুঁশিয়ারি আরএসএস নেতার

শেষ আপডেট: 26 December 2023 11:54

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সাম্প্রতিক বিবৃতি ঘিরে কর্নাটকে ফের মাথাচাড়া দিয়েছে হিজাব বিতর্ক। কংগ্রেস সরকার মুসলিম ছাত্রীদের হিজাব পরে শিক্ষাঙ্গনে যাওয়ার অধিকার ফিরিয়ে দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর মুখ খুলেছেন হিজাব আন্দোলনের মুখ বিবি মুসকানও। তিনি জানিয়েছেন, হিজাব পরে ফের কলেজে ফিরবেন। 

হিজাব পরে কলেজে যাওয়া যাবে না বলে গত বছর রাজ্যের বিজেপি সরকার নির্দেশ জারি করেছিল। কর্নাটকের মান্ডর একটি কলেজের ছাত্রী বিবি মুসকান ওই সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামেন। সরকারি নির্দেশিকা অগ্রাহ্য করে হিজাব পরেই কলেজে যান তিনি। পরে হিন্দুত্ববাদীদের বাধার মুখে কলেজ যাওয়া বন্ধ করে দেন ওই ছাত্রী। হিন্দুত্ববাদীদের ‘জয় শ্রীরাম’ স্লোগানের জবাবে কলেজের উঠোনে দাঁড়িয়ে সে ‘আল্লাহ হু আকবর’ বা আল্লাহ মহান বলে পাল্টা সরব হন। 

এক আরএসএস নেতা সেই ছাত্রীর উদ্দেশে বলেছেন, বাড়িতে আল্লাহ হু আকরব বলতেই পারেন। তবে এ দেশে থাকতে হলে প্রকাশ্যে জয় শ্রীরাম বলতেই হবে। 

ওই আরএসএ নেতার নাম কাল্লাদকা প্রভাকর ভাট। দক্ষিণ কর্নাটকের শ্রীরঙ্গপটনায় অঞ্জানেস্বামী মন্দির এলাকায় এক অনুষ্ঠানে মুসকানকে হুঁশিয়ার দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধেও সরব হন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের ওই নেতা। রবিবার সেখানে সংকীর্তন যাত্রায় অংশ নেন তিনি। মুখ্যমন্ত্রীর হিজাব নিয়ে ঘোষণার সমালোচনা করে বলেন, সিদ্দারামাইয়া রাজ্যে বিভাজনের বীজ পুঁতছেন।


```