Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'হঠাৎ করেই কিছু লোক নিজেকে হিন্দুদের নেতা জাহির করছেন’, কেন বললেন ভাগবত

পুণেতে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের এক অনুষ্ঠানে ভাগবত বলেন, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার পর দেখা যাচ্ছে কিছু মানুষ দেশজুড়ে মসজিদের নীচে মন্দির খোঁজা শুরু করেছেন। এই কাজ অত্যন্ত গর্হিত এবং সম্প্রীতি বিরোধী। দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষার ডাক দিয়ে ভাগবত বলেছেন, মোঘল সম্রাট ঔরঙ্গজেব যেমন ধর্মীয় সম্প্রীতির অনেক ক্ষতি করে

'হঠাৎ করেই কিছু লোক নিজেকে হিন্দুদের নেতা জাহির করছেন’, কেন বললেন ভাগবত

শেষ আপডেট: 20 December 2024 10:54

দ্য ওয়াল ব্যুরো: আরএসএস নেতা মোহন ভাগবত বলেছেন, দেশে হঠাৎ করেই কিছু লোক নিজেদের হিন্দু সম্প্রদায়ের নেতা হিসাবে তুলে ধরা শুরু করছেন। এই স্বঘোষিত নেতাদের বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছেন ভাগবত।

পুণেতে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের এক অনুষ্ঠানে ভাগবত বলেন, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার পর দেখা যাচ্ছে কিছু মানুষ দেশজুড়ে মসজিদের নীচে মন্দির খোঁজা শুরু করেছেন। এই কাজ অত্যন্ত গর্হিত এবং সম্প্রীতি বিরোধী। দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষার ডাক দিয়ে ভাগবত বলেছেন, মোঘল সম্রাট ঔরঙ্গজেব যেমন ধর্মীয় সম্প্রীতির অনেক ক্ষতি করেছেন, আবার বাহাদুর শাহ জাফর ১৮৫৭ সালে গো হত্যা নিষিদ্ধ করেছিলেন দেশে।

প্রসঙ্গত, ২০১৯-এক ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার রায়ে সেখানকার বিতর্কিত জমি রাম মন্দির নির্মাণের জন্য বরাদ্দ করার পর মোহন ভাগবত ঘোষণা করেছিলেন আরএসএস আর মন্দির-মসজিদ বিবাদে থাকবে না। বিশেষ কারণে রামমন্দির আন্দোলনে অংশ নিয়েছিল সঙ্ঘ।

দেখা যাচ্ছে তারপরও দেশের একাধিক জায়গায় হিন্দুত্ববাদীরা কোনও কোনও মসজিদকে হিন্দু মন্দির দাবি করে সেগুলি সরিয়ে নেওয়ার দাবি তুলেছে। মামলার প্রেক্ষিতে একাধিক আদালত মসজিদ জরিপের আদেশ দিয়েছে। সেই তালিকায় রয়েছে বারাণসী জ্ঞানবাপী, মথুরার শাহি ইদগা, সম্ভলের শাহি মসজিদ এবং রাজস্থানের আজমির শরিফের দরগা।

একের পর এক মসজিদ ঘিরে বিবাদ এবং এবং আদালতের জরিপের নির্দেশ ঘিরে অশান্তির মুখে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে সম্প্রতি। গত ১২ ডিসেম্বর শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, আদালত আপাতত এই ধরনের কোনও মামলা গ্রহণ করতে পারবে না। বর্তমান মামলায় রায়দানও স্থগিত রাখতে হবে।

পুণের অনুষ্ঠানে সঙ্ঘ প্রধানের বক্তব্য তাতে নয়া মাত্রা যোগ করল। যদিও অনেকেই পাল্টা প্রশ্ন তুলেছেন, ভাগবত এতদিন মুখ খোলেননি কেন। আরএসএস সূত্রে বলা হচ্ছে, সঙ্ঘ প্রধান আগেই মসজিদের নীচে মন্দির খোঁজার অভিযানের বিরুদ্ধে মুখ খুলেছেন। তবে আরএসএস তাদের অনুমোদিত সংগঠনগুলির কাজকর্মে হস্তক্ষেপ করে না। সংগঠনের অবস্থান তাদের জানিয়ে দেওয়া হয় মাত্র।

মসজিদকে মন্দির বলে দাবি করার অভিযান নিয়ে আরএসএস প্রধান বলেছেন, দেশের সংবিধানের শাসন আছে। কেউ ইচ্ছামতো যা কিছু দাবি করতে পারে না। তাঁর আরও বক্তব্য, ভারতকে বিশ্বগুরু হতে হলে সম্প্রীতি, সহাবস্থানের নজিরও তৈরি করতে হবে।


```