Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সিলিন্ডার প্রতি ৬ টাকা, ফের দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের

শনিবার ১ মার্চ থেকে ফের দাম বাড়ল রান্নার গ্যাসের।

সিলিন্ডার প্রতি ৬ টাকা, ফের দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের

ফাইল ছবি।

শেষ আপডেট: 1 March 2025 07:40

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ১ মার্চ থেকে ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। এবার সিলিন্ডার পিছু ৬ টাকা দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের। 

ফলে আজ থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের জন্য ব্যয় করতে হবে ১,৯১৩ টাকা। রেস্তোরাঁ, হোটেল-সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার। ফেব্রুয়ারিতে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার পিছু দাম ছিল ১,৯০৭ টাকা।

আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে সঙ্গেই দেশের বাজারেও পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ে, কমে। তারই ভিত্তিতে প্রতি মাসের ১ তারিখ গ্যাসের দাম নির্ধারণ করা হয়।

গত বছরও একাধিকবার বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। নতুন বছরেও সেই ধারা অব্যাহত থাকায় কিছুটা চাপে ব্যবসায়ীরা।

তবে রান্নার জন্য বাড়িতে যে এলপিজি গ্যাস ব্যবহার করা হয়, সেই ১৪.২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। ১৪.২ কেজি গ্যাসের সিলিন্ডার প্রতি দাম ৮২৯ টাকা। 


```