Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পথ দুর্ঘটনায় আক্রান্তকে সাহায্য করলে মিলবে টাকা! 'গুড সামারিটান'দের পুরস্কার দেবেন গড়করি

রবিবার নাগপুরে পথ সুরক্ষা বিষয়ক এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, 'পথ দুর্ঘটনার পর..'

পথ দুর্ঘটনায় আক্রান্তকে সাহায্য করলে মিলবে টাকা! 'গুড সামারিটান'দের পুরস্কার দেবেন গড়করি

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 13 January 2025 17:12

দ্য ওয়াল ব্যুরো: দুর্ঘটনাগ্রস্ত যে কাউকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে দিলে, সাহায্য করলে পাওয়া যাবে ২৫ হাজার টাকা। পথ সুরুক্ষার ওপর আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। 

রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনও দুর্ঘটনা দেখলেন বা আহত কাউকে দেখলেন। গিয়ে সাহায্য করলেন। হাসপাতালে নিয়ে গেলেন বা প্রাথমিক চিকিৎসা ব্যবস্থাটুকু করলেন। আপনি পেতে পারেন এই টাকা। এখন এমন সাহায্যকারীকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় সরকারের তরফে। সেই পরিমাণ বাড়িয়ে খুব শীঘ্রই ২৫ হাজার টাকা করা হবে। 

দিন পাল্টাচ্ছে, অসহিষ্ণুতা বেড়েছে। আহত কাউকে দেখেও মুখ ফিরিয়ে চলে যাওয়া কোনও বিরল ঘটনা নয়। এই পরিস্থিতিতে দুর্ঘটনার কবলে কেউ পড়লে তিনি যেন প্রাথমিক চিকিৎসাটুকু পান, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। 

রবিবার নাগপুরে পথ সুরক্ষা বিষয়ক এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, 'পথ দুর্ঘটনার পর প্রথম এক ঘণ্টাকে গোল্ডেন হাওয়ার হিসেবে গণ্য করা হয়। এই সময়ের মধ্যে আহত ব্যক্তি চিকিৎসা না পেলে জীবনের ঝুঁকি বেড়ে যায়। তাই গোল্ডেন আওয়ারে তাঁকে কেউ সাহায্য করলে দেওয়া হবে পুরষ্কার। গুড সামারিটান-কে সম্মান জানাতে এই পুরস্কারের পরিমাণ বাড়ানো হচ্ছে।'

এছাড়াও দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সরকারের তরফে আরও একটি উদ্যোগ নেওয়া হয়েছে। গড়করি জানান, দুর্ঘটনার পর প্রথম সাত দিন আহতদের চিকিৎসার ভার নেবে সরকার। সেক্ষেত্রে দেড় লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। এই নিয়ম জাতীয় সড়কের পাশাপাশি রাজ্য সড়কের জন্যও প্রযোজ্য।

এই 'গুড সামারিটান' স্কিমটি ২০২১ সালের অক্টোবর মাসে চালু করা হয়েছিল। সেই থেকে বহু মানুষকে পুরস্কৃত করা হয়েছে। বর্তমান এই সিদ্ধান্তে মানুষ আরও এগিয়ে আসবেন বলে মনে করছে ওয়াকিবহল মহল। 


```