Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

শ্রমিকদের দেহ খুঁজতে তেলঙ্গানার সুড়ঙ্গে ঢুকল রোবট! সঙ্গে উদ্ধারকারী দলের ১১০ জন

এনডিআরএফ, এসডিআরএফ থেকে শুরু করে ভারতীয় সেনা, রেলের টিম পর্যন্ত নেমেছে এই উদ্ধারকাজে। তাঁদের যোগ্য সঙ্গত দিচ্ছে ব়্যাট মাইনার্সের দল।

শ্রমিকদের দেহ খুঁজতে তেলঙ্গানার সুড়ঙ্গে ঢুকল রোবট! সঙ্গে উদ্ধারকারী দলের ১১০ জন

ফাইল ছবি

শেষ আপডেট: 11 March 2025 13:33

দ্য ওয়াল ব্যুরো: তেলঙ্গানার সুড়ঙ্গের ধসে আটকে (Telangana Tunnel Collapse) পড়া শ্রমিকদের মধ্যে মাত্র ১ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি সাতজনকে উদ্ধার করতে এবার সুড়ঙ্গে ঢোকানো হল বিশেষ রোবটিক টিম (Robots)। তার সঙ্গে ভিতরে ঢুকেছে উদ্ধারকারী দলের (Rescue Team) ১১০ জন সদস্য। 

হায়দরাবাদের একটি রোবটিক কোম্পানির টিম এই উদ্ধারকাজে হাত লাগিয়েছে। বেশ কয়েকটি রোবট নিয়েই তারা সুড়ঙ্গে প্রবেশ করেছে। এনডিআরএফ, এসডিআরএফ থেকে শুরু করে ভারতীয় সেনা, রেলের টিম পর্যন্ত নেমেছে এই উদ্ধারকাজে। তাঁদের যোগ্য সঙ্গত দিচ্ছে ব়্যাট মাইনার্সের দল। এবার রোবটরাও যুক্ত হল উদ্ধারকারী দলে। 

আসলে উদ্ধারকাজে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সুড়ঙ্গ থেকে বেরনো কাদা মাটি, জল। তার জেরে বেশি ভিতরে এগোতেই পারছেন না উদ্ধারকারীরা। বিশেষজ্ঞদের মতে, এইভাবে জল-কাদা টপকে ভিতরে জোর করে ঢুকতে চাইলে প্রাণ সংশয় থাকবে উদ্ধারকারী দলের সদস্যদেরই। তাই রোবট ব্যবহার করে উদ্ধারকাজ চালিয়ে যাওয়া হচ্ছে। এতে অন্তত কারও প্রাণ সংশয় থাকবে না। 

ইতিমধ্যে এক শ্রমিকের দেহ সুড়ঙ্গ থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁর দেহটি আটকে ছিল টানেল বোরিং মেশিনের মধ্যে। তবে বাকি ৭ জনের দেহের এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি। এদিকে সুড়ঙ্গের মধ্যে অনুসন্ধানের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও পাঠানো হয়েছে। কেরল পুলিশের বেলজিয়ান ম্যালিনোইস প্রজাতির এই কুকুর ১৫ ফুট পর্যন্ত গভীরতা থেকে গন্ধ সনাক্ত করতে পারে। মৃত শ্রমিকের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে তেলঙ্গানা সরকার। 

যে শ্রমিককে উদ্ধার করা হয়েছে তাঁর নাম গুরপ্রীত সিং। বাকি যারা এখনও আটকে রয়েছেন তাঁরা হলেন মনোজ কুমার, সানি সিং, গুরপ্রীত সিং, সন্দীপ সাহু, জেগটা সেস এবং অনুজ সাহু। গত ২২ ফেব্রুয়ারি এই দুর্ঘটনা ঘটেছিল। 


```