Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোপালে সোনার দোকানে ডাকাতি, ধৃত এক অগ্নিবীর

পুলিশ জানিয়েছে, তারা ধৃতের বিষয়ে সেনা বাহিনীর কাছে বিশদ তথ্য চেয়ে পাঠিয়েছে।

ভোপালে সোনার দোকানে ডাকাতি, ধৃত এক অগ্নিবীর

প্রতীকী ছবি

শেষ আপডেট: 19 August 2024 08:45

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় পুলিশ দুই তরুণকে গ্রেফতার করেছে। তাদের একজন ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর। ছুটিতে থাকার সময় সে ভোপাল শহরের একটি বড় অলঙ্কার বিপণীতে ডাকাতি করে।

পুলিশ জানিয়েছে, তারা ধৃতের বিষয়ে সেনা বাহিনীর কাছে বিশদ তথ্য চেয়ে পাঠিয়েছে। ধৃত অগ্নিবীরের নাম মোহিত সিং বাঘেল। সেই ডাকাতির মূল পাণ্ডা বলে পুলিশ মনে করছে। তার বাড়ি মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। জেরায় সে জানিয়েছে, ভোপালে বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছিল। তার পোস্টিং পাঞ্জাবের পাঠানকোটে। 

পুলিশ জানিয়েছে, ডাকাতির ঘটনাটি এ মাসের ১৩ তারিখের। সিসি ক্যামেরার ফুটেজে তারা দেখতে পায় দু’জন বড় হেলমেট মাথায় মোটর সাইকেল থেকে নেমে মূহূর্তে অলঙ্কার ছিনতাই করে পালায়। দোকানির দাবি মোট ৫০ লাখ টাকার অলঙ্কার নিয়ে পালায় ডাকাতরা। দুই তরুণের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। ভয় দেখানোর জন্য শূন্যে গুলি ছুঁড়ে পালায় তারা। 

ডাকাতির ঘটনায় কর্মরত অগ্নবীরের যুক্ত থাকার ঘটনায় সংশ্লিষ্ট মহলে উদ্বেগ ছড়িয়েছে। অনেকেই বলছেন, যেহেতু অগ্নিবীরের চাকরির স্থিরতা নেই, তাই চার বছরের চুক্তি শেষ হওয়ার আগেই অপকর্মে জড়িয়ে পড়ছে। কারও কারও মতে, চার বছর পর অবসরে যাওয়া অগ্নিবীরেরা নতুন চাকরি না পেলে তাদেরও দুষ্কর্মে জড়িয়ে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।


```