Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যন্তরমন্তর ঘুরে হাওয়া মহলে মশলা চা, ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে আজ সারাদিনের প্ল্যান মোদীর

এদিন সকালেই জয়পুরে নামবেন ম্যাক্রঁ। তারপর দিনভর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গেই নানা জায়গায় যাবেন। ফরাসি প্রেসিডেন্টকে স্বাগত জানানোর জন্য রাজস্থানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।

যন্তরমন্তর ঘুরে হাওয়া মহলে মশলা চা, ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে আজ সারাদিনের প্ল্যান মোদীর

শেষ আপডেট: 25 January 2024 08:57

দ্য ওয়াল ব্যুরো: প্রজাতন্ত্র দিবসের আমন্ত্রণ পেয়েই বলেছিলেন ‘আসছি বন্ধু’। আজ ভারত সফরে আসছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি তিনি। আজ জয়পুরে অবতরণ করবে তাঁর বিমান। সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেই দু’জনে হেরিটেজ ট্যুরে বের হবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে রোড শো করার প্ল্যানও নাকি রয়েছে।

সূত্রের খবর, এদিন সকালেই জয়পুরে নামবেন ম্যাক্রঁ। তারপর দিনভর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গেই নানা জায়গায় যাবেন। ফরাসি প্রেসিডেন্টকে স্বাগত জানানোর জন্য রাজস্থানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। জয়পুরে নেমে প্রথম যাবেন অম্বর প্যালেসে। সেখানে বিশেষ অভ্যর্থনা জানানো হবে ফরাসি প্রেসিডেন্টকে। সেখান থেকে যাবেন ইউনেস্কোর হেরিটেজ সাইট যন্তরমন্তরে। এখানেই ম্যাক্রঁর সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিজের এক্স হ্যান্ডলে ম্যাক্রোঁ লিখেছিলেন, “প্রিয় বন্ধু নরেন্দ্র মোদী, আপনার আমন্ত্রণের জন্য ধন্যবাদ। আপনাদের প্রজাতন্ত্র দিবস উদযাপনে আমি থাকব আপনাদের সঙ্গে।” উল্লেখ্য, এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল জো বাইডেনকে। কোয়াড সম্মেলন হওয়ার কথা ছিল ২৭ জানুয়ারি। কিন্তু কয়েকদিন আগেই বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতা জানিয়ে দেন, তিনি ভারতে আসছেন না। এর পরই আমন্ত্রণ জানানো হয় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে। আজ ভারতে আসছেন তিনি।

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, যন্তরমন্তর থেকে হাওয়া মহলে যাবে মোদী-ম্যাক্রঁ। হাওয়া মহলে জয়পুরের স্পেশাল মশলা চা খাবেন। রাতে রামবাগ প্যালেসে স্পেশাল ডিনারের ব্যবস্থাও করা হয়েছে। জয়পুরে শপিং করার পরিকল্পনাও নাকি রয়েছে ফরাসি প্রেসিডেন্টের।

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সামিল হওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সারবেন ইম্যানুয়েল ম্যাক্রঁ। রাফাল ফাইটার জেট ও স্করপিওন সাবমেরিন কেনার চুক্তি নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হতে পারে। কিছুদিন আগেই ফ্রান্সের বাস্তিল দিবসে বিশেষ অতিথি হিসেবে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতীয় নৌসেনার জন্য ২৬টি ‘মেরিন রাফাল’ কেনা এবং ফরাসি সংস্থা ডিসিএনএস-এর সঙ্গে নকশা ও প্রযুক্তিগত সহায়তা চুক্তির ভিত্তিতে আরও তিনটি কলভরী গোত্রের স্করপেন ডুবোজাহাজ বানানোর বিষয়ে দ্বিপাক্ষিক সমঝোতা হয়েছিল সেখানে।


```