Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিদ্যুৎগতিতে আকাশের বুক চিরে উড়ল ব্রাহ্মস, শত্রুপক্ষকে ঘায়েল করতে বায়ুসেনার ব্রহ্মাস্ত্র

ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের তরফে ব্রাহ্মস মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণের ভিডিও পোস্ট করা হয়েছে।

বিদ্যুৎগতিতে আকাশের বুক চিরে উড়ল ব্রাহ্মস, শত্রুপক্ষকে ঘায়েল করতে বায়ুসেনার ব্রহ্মাস্ত্র

শেষ আপডেট: 31 March 2024 09:13

দ্য ওয়াল ব্যুরো: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লঞ্চপ্যাড থেকে বিদ্যুৎগতিতে আকাশের বুক চিরে উড়ে গেল সুপারসনিক ব্রাহ্মস মিসাইল। একেবারে নির্ভুল নিশানায় আঘাত করল লক্ষ্যবস্তুকে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকার সুরক্ষায় বড় পদক্ষেপ ভারতীয় বায়ুসেনার।

ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের তরফে ব্রাহ্মস মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণের ভিডিও পোস্ট করা হয়েছে। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, নিক্ষেপের পরেই শব্দের চেয়ে দ্রুত গতিতে নিশানার দিকে ছুটে যায় ব্রাহ্মস। এর গতি রোধ করা প্রায় অসম্ভব। বায়ুসেনার তরফে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্ট জানানো হয়েছে, “ভারত ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ব্রহ্মস হল এক দুর্দমনীয় শক্তি।”

শব্দের চেয়ে প্রায় তিন গুণ বেশি গতি। ভারতের ব্রহ্মাস্ত্র ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের শক্তি আরও বাড়ানোর চেষ্টা করছে প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও। ৪০০ কিলোমিটার পাল্লার ল্যান্ড অ্যাটাক ভার্সনের পরীক্ষায় ফের সাফল্য মিলেছে। এবার মিসাইলের ক্ষমতা ১৫০০ কিলোমিটার পাল্লা অবধি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, সাবমেরিন থেকে হেলিকপ্টার, অ্যাটাক কপ্টার তার ত্রিসীমানায় আসা শত্রুপক্ষের যে কোনও সামরিক অস্ত্রকে নিমেষে ধ্বংস করতে পারে ব্রাহ্মস। ভূমি, আকাশ, জল তিন জায়গায় থেকেই ছোড়া যায় এই ক্ষেপণাস্ত্র। এর বেগ এতটাই বেশি যে একবার টার্গেটের দিকে ধাওয়া করলে মাঝপথে তাকে থামিয়ে দেওয়া প্রায় অসম্ভব।

ভারতের সশস্ত্র বাহিনীর হাতে থাকা ব্রাহ্মস পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও দ্রুতগতির অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল। এটি সারফেস-টু-সারফেস, এয়ার-টু-সারফেস এবং যুদ্ধজাহাজ থেকেও ছোড়া যায়। ল্যান্ড লঞ্চড, শিপ লঞ্চড ও এয়ার লঞ্চড ভ্যারিয়ান্ট রয়েছে। প্রতিরক্ষার তিন স্তম্ভ স্থলবাহিনী, বায়ুসেনা ও নৌবাহিনীর হাতে রয়েছে ব্রাহ্মস। বিশেষজ্ঞদের মতে, ব্রাহ্মসের নতুন প্রজন্ম শুধু দুরন্ত গতিতে ছুটবেই না একেবারে লক্ষ্যবস্তুর নাকের ডগায় গিয়ে আঘাত করবে।ব্রাহ্মসের হাইপারসনিক ভার্সন ব্রাহ্মস-২ নিয়ে কাজ শুরু হয়ে গেছে।


```