Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

'ন্যায়বিচার পাব, আশ্বস্ত করেছেন সিবিআই ডিরেক্টর', দেখা করে জানালেন নিহত চিকিৎসকের বাবা-মা

নিহত চিকিৎসকের মা-বাবা বলছেন, তাঁরা ন্যায়বিচার পাননি। ঘটনার ৭ মাস হয়ে গেলেও এখনও ডেথ সার্টিফিকেট মেলেনি। এদিকে সিবিআই-এর ভূমিকাও সঠিক নয়।

'ন্যায়বিচার পাব, আশ্বস্ত করেছেন সিবিআই ডিরেক্টর', দেখা করে জানালেন নিহত চিকিৎসকের বাবা-মা

ফাইল ছবি

শেষ আপডেট: 27 February 2025 17:50

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের (RG Kar Hospital Case) নিহত তরুণী-চিকিৎসকের বাবা-মা মেয়ের বিচারের দাবিতে বৃহস্পতিবার দিল্লি (Delhi) গিয়েছিলেন। দেখা করেন সিবিআই-এর ডিরেক্টরের (Director of CBI) সঙ্গে। 

সিবিআইয়ের তদন্তে যে তাঁরা খুশি নন এদিন ফের একবার সে কথা বলতে দেখা যায় তাঁদের। সিবিআই দফতর থেকে বেরিয়ে নিহত চিকিৎসকের বাবা-মা জানান, "আমরা সিবিআই তদন্তে খুশি নই, সেটা বলার জন্যই এতদূর এসেছিলাম। ওনারা বললেন, আমরা তদন্ত করছি, ধৈর্য ধরুন। আরও কিছুদিন দেখি তারপর দিল্লিতে বা অন্য কোথাও ধরনা করার কথা ভাবব। আমরা এর শেষ দেখে ছাড়ব।" শুধু তাই নয়, কার্যত হুঙ্কারের ভাষাতে তাঁরা বলেন, "শেষ দেখে ছাড়ব। প্রয়োজনে রাজধানীর রাস্তায় ধরনায় বসব।"

আরজি কর মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের। কিন্তু সেই রায়ে খুশি হতে পারেননি নিহত চিকিৎসকের পরিবার। বাবা-মা প্রথম থেকেই বলে আসছেন, এই ঘটনায় আরও অনেকে জড়িয়ে এবং তাঁদের আড়াল করা হচ্ছে। কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল তার থেকে এগোতেই পারেনি সিবিআই। অসন্তোষ প্রকাশ করেই সুবিচারের আশায় দিল্লি যান তাঁরা।

নিহত চিকিৎসকের মা-বাবা বলছেন, তাঁরা ন্যায়বিচার পাননি। ঘটনার ৭ মাস হয়ে গেলেও এখনও ডেথ সার্টিফিকেট মেলেনি। এদিকে সিবিআই-এর ভূমিকাও সঠিক নয়। তদন্তে গাফিলতি নয়, বরং ইচ্ছে করে ঢিলেমি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।

গত বছরের ৮ অগস্ট গভীর রাতে আরজি কর হাসপাতালে খুন-ধর্ষণের শিকার হন দ্বিতীয় বর্ষের ডাক্তারি ছাত্রী। ঘটনার পর থেকেই একাধিক প্রশ্নে বিদ্ধ আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ। এ ব্যাপারে এদিন বড় প্রশ্ন তুলেছেন নির্যাতিতার বাবা-মা। তাঁরা বলছেন, "ডেথ সার্টিফিকেট দিতেও ওরা ভয় পাচ্ছে কেন? কী আড়াল করতে চাইছে সরকার?" যদিও হাসপাতাল সূত্রে বলা হচ্ছে, বিষয়টি দ্রুত সমাধানের জন্য স্বাস্থ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে। 


```