Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রাজ্য ও পুলিশকে তুলোধনা সুপ্রিম কোর্টের, ৩০ বছরের অভিজ্ঞতায় এমনটা দেখিনি, ক্ষুব্ধ বিচারপতি

আর জি কাণ্ড নিয়ে বৃহস্পতিবার ফের রাজ্য ও কলকাতা পুলিশকে তুলোধনা করল সুপ্রিম কোর্ট।

রাজ্য ও পুলিশকে তুলোধনা সুপ্রিম কোর্টের, ৩০ বছরের অভিজ্ঞতায় এমনটা দেখিনি, ক্ষুব্ধ বিচারপতি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্র।

শেষ আপডেট: 22 August 2024 12:55

দ্য ওয়াল ব্যুরো: আর জি কাণ্ড নিয়ে বৃহস্পতিবার ফের রাজ্য ও কলকাতা পুলিশকে তুলোধনা করল সুপ্রিম কোর্ট।  কলকাতা পুলিশের যে অফিসার ধর্ষণ-খুনের কেস রুজু করেছেন তাঁকে পরবর্তী শুনানির দিন আদালতে হাজির হয়ে সময়সারণী জানানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

ঘটনার বিস্তারিত বিবরণ নিয়ে বেজায় অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট। আদালত প্রশ্ন তুলেছে, একটি বিষয়ে বিস্তর সমস্যা হচ্ছে যে, সকাল ১০টা ১০ মিনিটে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছিল। যদিও অপরাধের ঘটনাস্থল এবং তথ্যপ্রমাণ বাজেয়াপ্ত করা হয় রাতে। কেন, এনিয়ে সন্দেহ পোষণ করেছে বেঞ্চ।

বিচারপতি জেবি পারদিওয়ালা রাজ্য সরকারের তরফে হাজির আইনজীবীদের ভর্ৎসনা করে বলেন, গোটা ঘটনায় আপনার রাজ্য যে পদ্ধতিতে কাজ করেছে, আমার ৩০ বছরের আইন জীবনে কখনও এমনটা দেখিনি। সময় ধরে ধরে আদালত বলে, সকাল ৫টা ২০ মিনিটে একটি পুলিশ ডায়েরি হয়। হাসপাতাল পুলিশকে বিষয়টি জানায় ১০টা ১০ মিনিটে। তাতে বলা হয়েছে, এক মহিলাকে অর্ধনগ্ন অবস্থায় পাওয়া গিয়েছে। মেডিক্যাল বোর্ড নিশ্চিত করে ওটা ধর্ষণের ঘটনা ছিল। এবং সর্বোপরি পোস্ট মর্টেমের পরে অপরাধস্থল ঘেরে পুলিশ। এতক্ষণ তাহলে কী হচ্ছিল?

এদিন সর্বোচ্চ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া সিবিআইয়ের আইনজীবী অভিযোগ তুলে বলেন, নির্যাতিতার দেহ শেষকৃত্যের পরে এফআইআর হয়েছে। এতেই বোঝা যায় গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। সিবিআইয়ের আরও বক্তব্য ছিল, আমরা ঘটনার পাঁচদিন পর তদন্তভার হাতে পেয়েছি। এর মধ্যে সবকিছু বদলে ফেলা হয়েছে।


```