Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

টাস্ক ফোর্স কেবল পথ দেখিয়েছে, কীভাবে তার বাস্তবায়ন হবে সে নিয়ে কিছুই নেই: ইন্দিরা জয়সিং

ওই রিপোর্ট সব রাজ্যের মুখ্যসচিবকে পাঠানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।  ওই রিপোর্ট দেখে মুখ্যসচিবরা কোনও পরামর্শ থাকলে দিতে পারবেন বলে জানান প্রধান বিচারপতি।

টাস্ক ফোর্স কেবল পথ দেখিয়েছে, কীভাবে তার বাস্তবায়ন হবে সে নিয়ে কিছুই নেই: ইন্দিরা জয়সিং

সুপ্রিম কোর্টে আরজি কর মামলা।

শেষ আপডেট: 7 November 2024 18:23

দ্য ওয়াল ব্যুরো: দু'দিন ধরে পিছিয়ে যাওয়ার পরে বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে চলছে আরজি কর মামলার সপ্তম শুনানি। এদিন শুনানির শুরুতেই  প্রধান বিচারপতি সিবিআইয়ের থেকে তদন্তের স্টেটাস রিপোর্ট দেখতে চান। সিবিআই তা জমা দিলে খতিয়ে দেখেন বিচারপতিরা। এর পরে রিপোর্ট জমা দেয় টাস্ক ফোর্সও। সেই রিপোর্ট নিয়েই সওয়াল করেন জুনিয়র ডাক্তারদের পক্ষের আইনজীবী ইন্দিরা জয়সিং। 

এদিন আদালতে আইনজীবী ইন্দিরা বলেন, ''টাস্ক ফোর্সের রিপোর্টে কোনও পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়নি, তারা কীভাবে এটি বাস্তবায়ন করবে সে সম্পর্কে কিছুই নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই মামলার সঙ্গে জড়িত এমন অনেক স্টেক হোল্ডার আছেন, যাঁদের সঙ্গে পরামর্শই করা হয়নি। সমস্ত মেডিক্যাল বা স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে পার্টি হিসেবে যুক্ত করা উচিত এই মামলায়।'

এর পরেই ওই রিপোর্ট সব রাজ্যের মুখ্যসচিবকে পাঠানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।  ওই রিপোর্ট দেখে মুখ্যসচিবরা কোনও পরামর্শ থাকলে দিতে পারবেন বলে জানান প্রধান বিচারপতি। তিনি আরও বলেন, সমস্ত স্টেক হোল্ডারকে পার্টি করলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। প্রধান বিচারপতি জানান, জাতীয় টাস্ক ফোর্সের এই রিপোর্ট মুখ্যসচিব সব বিশ্ববিদ্যালয়কে পাঠাবেন।

বিরোধী পক্ষের আইনজীবী ফিরোজ এডুলজি এর পরে বলেন, ‘৯০ দিন পেরিয়ে গিয়েছে ঘটনার পরে। তদন্তে এখনও কোনও অগ্রগতি নেই।’ উত্তরে প্রধান বিচারপতি জানান, তদন্ত চলছে। চার্জশিট দেওয়া হয়েছে। এর পরে জানানো হয়, সিবিআই তদন্ত চালিয়ে যাবে চার সপ্তাহ পর পরবর্তী রিপোর্ট জমা দেবে।


```