Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলা থেকে সরছে না আরজি কর মামলা, জানাল সুপ্রিম কোর্ট, পরবর্তী শুনানি ১১ নভেম্বর

রাজ্যের তরফে বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল বলেন, রাজ্য সরকার  চায় দ্রুত তদন্ত শেষ হোক।

বাংলা থেকে সরছে না আরজি কর মামলা, জানাল সুপ্রিম কোর্ট, পরবর্তী শুনানি ১১ নভেম্বর

শেষ আপডেট: 7 November 2024 16:12

দ্য ওয়াল ব্যুরো: আর জি কর মামলার বিচার বাংলার বাইরে নিয়ে যাওয়ার দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের তরফে বৃহস্পতিবার একটি রিপোর্ট পেশ করা হয় সর্বোচ্চ আদালতে। রিপোর্টে বলা হয়েছে, ১১ নভেম্বর থেকে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যেই চার্জ গঠন করেছে সিবিআই।

রাজ্যের তরফে বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল বলেন, রাজ্য সরকার  চায় দ্রুত তদন্ত শেষ হোক। দ্রুত দোষীদের শাস্তি হোক। প্রধান বিচারপতি বলেন, আমি চাই না মণিপুরের মতো ঘটনা ঘটুক। বিচার শেষ হতে দিন সকলে। তিনি আরও বলেন, হ্যাঁ আমরা মণিপুরের ক্ষেত্রে আমরা যা করেছিলাম, এখানে সে রকম কিছু করছি না। মামলা স্থানান্তরের এখনই কোনও প্রয়োজন নেই বলে মনে করে আদালত।

জনস্বার্থ মামলাকারী আইনজীবী ফিরোজ এদুলজি বলেন, সিবিআই কিছু করছে না। শুধু রাজ্য পুলিশের ফলাফল কপি-পেস্ট করেছে। আইনজীবী আরও বলেন, পশ্চিমবঙ্গের মানুষ পুলিশ ও বিচারব্যবস্থার প্রতি আস্থা হারাচ্ছে। তখন প্রধান বিচারপতি বলেন, লোকের কথা বলবেন না। আপনি এখন কার হয়ে কথা বলছেন?  এমন সাধারণের বক্তব্য বলবেন না।  সেরকম কিছু এখন আপাতত  নেই।

প্রধান বিচারপতি চন্দ্রচূড় একই সঙ্গে বলেন, চার্জশিট জমা দেওয়া হয়েছে, অভিযোগ গঠন করা হয়েছে। যদি জেলা জজ মনে করেন, তিনি সবসময় আরও তদন্তের নির্দেশ দিতে পারেন। এদিন এই মামলার পরবর্তী শুনানির দিন ১১ নভেম্বর হবে বলে জানিয়ে দেয় শীর্ষ আদালত।


```