Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর হচ্ছেন সঞ্জয় মালহোত্রা

রাজস্থান ক্যাডারের ১৯৯০ সালে আইএএস ব্যাচের অফিসার সঞ্জয়।

রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর হচ্ছেন সঞ্জয় মালহোত্রা

সঞ্জয় মালহোত্রা

শেষ আপডেট: 9 December 2024 18:06

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর হলেন। বর্তমান গভর্নর শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হতে চলেছেন মালহোত্রা। আগামী বুধবার থেকে তিনি নতুন দায়িত্বভার গ্রহণ করবেন। সোমবার কেন্দ্রীয় এক বিবৃতিতে জানানো হয়েছে, তিন বছর হবে তাঁর কার্যকালের মেয়াদ। রাজস্থান ক্যাডারের ১৯৯০ সালে আইএএস ব্যাচের অফিসার সঞ্জয়। 

আইআইএম কানপুরের কম্পিউটার সায়েন্সে স্নাতক মালহোত্রা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ৩৩ বছরের কর্মজীবনে মালহোত্রা বিদ্যুৎ, অর্থ এবং কর ব্যবস্থার মতো মন্ত্রকে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এছাড়াও তথ্যপ্রযুক্তি ও খনি বিভাগেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

রাজস্ব সচিব পদে নিয়োগের আগে তিনি অর্থ বিভাগের সচিব ছিলেন। অর্থ ও রাজস্ব ক্ষেত্রে তাঁর বিস্তারিত অভিজ্ঞতা রয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষ কর নীতি রূপায়ণে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। 


```